2 Kings 21:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মানশার অবশিষ্ট কাজের বৃত্তান্ত, সমস্ত কাজের বিবরণ ও তাঁর কৃত গুনাহ্‌ কি এহুদা-বাদশাহ্‌দের ইতিহাস-পুস্তকে লেখা নেই?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মনঃশির রাজত্বকালের অন্যান্য সব ঘটনা, এবং তিনি যা যা করলেন, এছাড়াও যেসব পাপ তিনি করলেন, তার বিবরণ কি যিহূদার রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা নেই?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মনঃশির অবশিষ্ট কর্ম্মের বৃত্তান্ত, সমস্ত কার্য্যের বিবরণ ও তাঁহার কৃত পাপ কি যিহূদা-রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত নাই?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মনঃশির অবশিষ্ট কর্মের বৃত্তান্ত, সমস্ত কার্যের বিবরণ ও তাঁহার কৃত পাপ কি যিহূদা-রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত নাই?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মনঃশির অন্যান্য সমস্ত কাজের কথা এবং তাঁর পাপের কথা “যিহূদার রাজাদের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানশার অন্যান্য সমস্ত কাজের কথা এবং তাঁর গুনাহের কথা “এহুদার বাদশাহ্‌দের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মনঃশির সমস্ত কীর্তি কাহিনী, তাঁর পাপ ও অনাচারের কাহিনী যিহুদীয়ার রাজবংশের ইতিহাস গ্রন্থে লেখা আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনঃশি যে সমস্ত কাজ করেছিলেন, এমন কি তাঁর সমস্ত পাপাচরণের কথাও যিহূদার রাজাদের ইতিহাস গ্রন্থে লিপিবদ্ধ আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মনঃশির অন্যান্য সমস্ত কাজের বিবরণ এবং তাঁর পাপের কথা যিহূদার রাজাদের ইতিহাস নামক বইটিতে কি লেখা নেই?