2 Kings 21:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মানশা তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রাগত হলেন এবং তাঁর বাড়ির বাগানে, উষের বাগানে তাঁকে দাফন করা হল; আর তাঁর পুত্র আমোন তাঁর পদে বাদশাহ্ হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মনঃশি তাঁর পূর্বপুরুষদের সাথে চিরবিশ্রামে শায়িত হলেন এবং তাঁকে তাঁর প্রাসাদের বাগানে, অর্থাৎ উষের বাগানেই কবর দেওয়া হল। তাঁর ছেলে আমোন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মনঃশি আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন, এবং আপন বাটীর উদ্যানে, উষের উদ্যানে কবরপ্রাপ্ত হইলেন; আর তাঁহার পুত্র আমোন তাঁহার পদে রাজা হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মনঃশি আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন, এবং আপন বাটীর উদ্যানে, উষের উদ্যানে কবরপ্রাপ্ত হইলেন; আর তাঁহার পুত্র আমোন তাঁহার পদে রাজা হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে মনঃশি তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন এবং তাঁকে রাজবাড়ীর বাগানে, অর্থাৎ উষের বাগানে কবর দেওয়া হল। তাঁর জায়গায় তাঁর ছেলে আমোন রাজা হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে মানশা তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন এবং তাঁকে রাজবাড়ীর বাগানে, অর্থাৎ উষের বাগানে দাফন করা হল। তাঁর জায়গায় তাঁর ছেলে আমোন বাদশাহ্ হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মনঃশির মৃত্যুর পর তাঁকে রাজপ্রাসাদের উজ্জার বাগানে কবর দেওয়া হয়। তাঁর পুত্র আমোন তাঁর সিংহাসনে বসেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনঃশির মৃত্যুর পর তাঁকে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে তাঁর বাড়ীর “বাগান উষে” সমাধিস্থ করা হল এবং তাঁর পুত্র আমোন নতুন রাজা হলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মনঃশি নিজের পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রায় গেলেন এবং তাঁকে নিজের রাজবাড়ীর বাগানে, উষের বাগানে কবর দেওয়া হল। আমোন, তাঁর ছেলে তাঁর জায়গায় রাজা হলেন।