2 Kings 21:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমোনের কৃত অবশিষ্ট কাজের বৃত্তান্ত এহুদা-বাদশাহ্দের ইতিহাস-পুস্তকে কি লেখা নেই?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমোনের রাজত্বের অন্যান্য সব ঘটনা, এবং তিনি যা যা করলেন, তার বিবরণ কি যিহূদার রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা নেই?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমোনের কৃত অবশিষ্ট কর্ম্মের বৃত্তান্ত যিহূদা-রাজগণের ইতিহাস-পুস্তকে কি লিখিত নাই?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমোনের কৃত অবশিষ্ট কর্মের বৃত্তান্ত যিহূদা-রাজগণের ইতিহাস-পুস্তকে কি লিখিত নাই?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমোনের অন্যান্য সমস্ত কাজের কথা “যিহূদার রাজাদের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমোনের অন্যান্য সমস্ত কাজের কথা “এহুদার বাদশাহ্দের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমোনের সমস্ত কীর্তিকাহিনী যিহুদীয়ার রাজবংশের ইতিহাস গ্রন্থে লেখা আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমোন আর যা কিছু করেছিলেন সে সমস্তই যিহূদার রাজাদের ইতিহাস গ্রন্থে লিপিবদ্ধ আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমোনের অন্যান্য সব কাজের বিষয়ের অবশিষ্ট কথা যিহূদার রাজাদের ইতিহাস নামে বইটিতে কি লেখা নেই?