2 Kings 21:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
উষের বাগানে অবস্থিত তাঁর নিজের কবরে তাঁকে দাফন করা হল এবং তাঁর পুত্র ইউসিয়া তাঁর পদে বাদশাহ্ হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
উষের বাগানে আমোনের কবরেই তাঁকে কবর দেওয়া হল। তাঁর ছেলে যোশিয় রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি উষের উদ্যানস্থিত নিজ কবরে কবরপ্রাপ্ত হইলেন, এবং তাঁহার পুত্র যোশিয় তাঁহার পদে রাজা হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি উষের উদ্যানস্থিত নিজ কবরে কবরপ্রাপ্ত হইলেন, এবং তাঁহার পুত্র যোশিয় তাঁহার পদে রাজা হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উষের বাগানে তাঁর জন্য ঠিক করা কবরে তাঁকে কবর দেওয়া হল। তাঁর জায়গায় তাঁর ছেলে যোশিয় রাজা হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উষের বাগানে তাঁর জন্য ঠিক করা কবরে তাঁকে দাফন করা হল। তাঁর জায়গায় তাঁর ছেলে ইউসিয়া বাদশাহ্ হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমোনকে উজ্জার বাগানের সমাধিগুহায় সমাহিত করা হয়। তাঁর পুত্র যোশিয় তাঁর সিংহাসনে বসেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমোনকেও তাঁর পূর্বপুরুষদের সঙ্গে উষের বাগানে সমাধিস্থ করা হয়| এরপর তাঁর পুত্র যোশিয় রাজ্য পরিচালনা শুরু করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
উষের বাগানে তাঁর নিজের জন্য করা কবরে তাঁকে কবর দেওয়া হল এবং যোশিয়, তাঁর ছেলে তাঁর জায়গায় রাজা হলেন।