2 Kings 21:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ যে গৃহের উদ্দেশে বলেছিলেন, আমি জেরুশালেমে আমার নাম স্থাপন করবো, মাবুদের সেই গৃহে তিনি কতকগুলো কোরবানগাহ্‌ তৈরি করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর সেই মন্দিরের মধ্যে তিনি কয়েকটি যজ্ঞবেদি তৈরি করলেন, যে মন্দিরের বিষয়ে সদাপ্রভু বললেন, “জেরুশালেমে আমি আমার নাম প্রতিষ্ঠিত করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু যে গৃহের উদ্দেশে বলিয়াছিলেন, আমি যিরূশালেমে আপন নাম স্থাপন করিয়া সদাপ্রভুর সেই গৃহে তিনি কতকগুলি যজ্ঞবেদি নির্ম্মাণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু যে গৃহের উদ্দেশে বলিয়াছিলেন, আমি যিরূশালেমে আপন নাম স্থাপন করিব, সদাপ্রভুর সেই গৃহে তিনি কতকগুলি যজ্ঞবেদি নির্মাণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু যে ঘরের বিষয় বলেছিলেন, “আমি যিরূশালেমে বাস করব,” সদাপ্রভুর সেই ঘরের মধ্যে তিনি কতগুলো বেদী তৈরী করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ যে ঘরের বিষয় বলেছিলেন, “আমি জেরুজালেমে বাস করব,” মাবুদের সেই ঘরের মধ্যে তিনি কতগুলো বেদী তৈরী করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর নিজের উপাসনার জন্য যে স্থান নির্দিষ্ট করেছিলেন, বলেছিলেন, ‘এই জেরুশালেমে আমার উপাসনা হবে’—সেই মন্দিরে মনঃশি গ্রহ-নক্ষত্রের পূজার জন্য কতকগুলি বেদী নির্মাণ করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মূর্ত্তিসমূহের প্রতি আনুগত্য দেখিয়ে তিনি প্রভুর প্রিয় ও পবিত্র মন্দিরের মধ্যেও বেদী বানিয়েছিলেন| (এই সেই জায়গা যেখানে প্রভু বলেছিলেন, “আমি জেরুশালেমে আমার নাম স্থাপন করব|”)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু যে গৃহের বিষয় বলেছিলেন, “আমি যিরূশালেমে আমার নাম স্থাপন করব,” সদাপ্রভুর সেই গৃহের মধ্যে মনঃশি কতগুলো যজ্ঞবেদী তৈরী করলেন।