2 Kings 21:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি তাঁর পুত্রকে আগুনের মধ্য দিয়ে গমন করালেন ও গণকতা ও মোহকের ব্যবহার করতেন এবং ভূতড়িয়াদের ও গুনিনদেরকে রাখতেন। তিনি মাবুদের দৃষ্টিতে ভীষণ কদাচরণ করে তাঁকে অসন্তুষ্ট করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি নিজের ছেলেকে আগুনে বলিরূপে উৎসর্গ করলেন। তিনি দৈববিচার প্রয়োগ করতেন, শুভ-অশুভ লক্ষণের খোঁজ করতেন, এবং প্রেতমাধ্যম ও অশরীরী আত্মার কাছে পরামর্শ নিতে যেতেন। সদাপ্রভুর দৃষ্টিতে প্রচুর মন্দ কাজ করে তিনি তাঁর ক্রোধ জাগিয়ে তুলেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি আপন পুত্রকে অগ্নির মধ্য দিয়া গমন করাইলেন, ও গণকতা ও মোহকের ব্যবহার করিতেন, এবং ভূতড়িয়াদিগকে ও গুণীদিগকে রাখিতেন। তিনি সদাপ্রভুর দৃষ্টিতে বহুল কদাচরণ করিয়া তাঁহাকে অসন্তুষ্ট করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি আপন পুত্রকে অগ্নির মধ্য দিয়া গমন করাইলেন, ও গণকতা ও মোহকের ব্যবহার করিতেন, এবং ভূতড়িয়াদিগকে ও গুনিনদিগকে রাখিতেন। তিনি সদাপ্রভুর দৃষ্টিতে বহুল কদাচরণ করিয়া তাঁহাকে অসন্তুষ্ট করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি নিজের ছেলেকে আগুনে পুড়িয়ে উৎসর্গ করলেন। তিনি মায়াবিদ্যা ব্যবহার করতেন ও লক্ষণ দেখে ভবিষ্যতের কথা বলতেন এবং যারা ভূতের মাধ্যম হয় এবং মন্দ আত্মাদের সংগে সম্বন্ধ রাখে তিনি তাদের সংগে পরামর্শ করতেন। তিনি সদাপ্রভুর চোখে অনেক মন্দ কাজ করে তাঁকে অসন্তুষ্ট করে তুলেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি নিজের ছেলেকে আগুনে পুড়িয়ে বলি দিলেন। তিনি মায়াবিদ্যা ব্যবহার করতেন ও লক্ষণ দেখে ভবিষ্যতের কথা বলতেন এবং যারা ভূতের মাধ্যম হয় এবং খারাপ রূহ্দের সংগে সম্বন্ধ রাখে তিনি তাদের সংগে পরামর্শ করতেন। তিনি মাবুদের চোখে অনেক খারাপ কাজ করে তাঁকে রাগিয়ে তুলেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তাঁর পুত্রকে হোমবলিরূপে উৎসর্গ করেছিলেন। তিনি মন্ত্র-তন্ত্র ও যাদুবিদ্যার অনুশীলন করতেন এবং দৈবজ্ঞ ও প্রেতসিদ্ধ লোকদের পরামর্শ নিতেন। এইভাবে তিনি মারাত্মকভাবে পাপকর্মে লিপ্ত হয়ে প্রভু পরমেশ্বরকে ভীষণ ক্রুদ্ধ করে তুলেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর নিজের পুত্রকে তিনি যজ্ঞবেদীর আগুনে আহুতি দেন| ভবিষ্যৎ জানার জন্য তিনি প্রেতাত্মা ও পিশাচদের কাছে যাতায়াত করতেন| প্রভুকে অসন্তুষ্ট করার মত আরো অনেক কাজই মনঃশি করেছিলেন| ফলতঃ প্রভু খুবই ক্রুদ্ধ হয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি নিজের ছেলেকে আগুনে হোমবলি উৎসর্গ করলেন। তিনি মায়াবিদ্যা ব্যবহার করতেন ও ভবিষ্যতবাণী করতেন এবং যারা ভূতের মাধ্যম হয় এবং মন্দ আত্মাদের সঙ্গে সম্বন্ধ রেখে তিনি তাদের সঙ্গে শলা পরামর্শ করতেন। তিনি সদাপ্রভুর চোখে অনেক মন্দ কাজ করে তাঁকে অসন্তুষ্ট করলেন।