2 Kings 21:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তাদের পূর্বপুরুষদেরকে যে দেশ দিয়েছি, সেই দেশ থেকে ইসরাইলকে আর ঘুরে বেড়াতে দেব না; যদি কেবল তারা আমি তাদেরকে যেসব হুকুম দিয়েছি এবং আমার গোলাম মূসা তাদেরকে যে সমস্ত ব্যবস্থা দিয়েছে সেই অনুসারে যত্নপূর্বক চলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে দেশটি আমি ইস্রায়েলীদের পূর্বপুরুষদের দিয়েছিলাম, আমি আর কখনও তাদের সেই দেশ ছেড়ে চলে যেতে দেব না, শুধু যদি তারা সেইসব কাজ করার জন্য একটু সতর্ক হয়, যেগুলি করার আদেশ আমি তাদের দিয়েছিলাম এবং আমার দাস মোশি তাদের যে বিধান দিয়েছিল, তা যদি তারা পুরোপুরি পালন করে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তাহাদের পিতৃপুরুষদিগকে যে দেশ দিয়াছি, সেই দেশ হইতে ইস্রায়েলের চরণ আর চালিত হইতে দিব না; কেবল যদি তাহারা, আমি তাহাদিগকে যে সকল আজ্ঞা দিয়াছি, এবং আমার দাস মোশি তাহাদিগকে যে সমস্ত ব্যবস্থা দিয়াছে, তদনুসারে যত্নপূর্ব্বক চলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তাহাদের পিতৃপুরুষদিগকে যে দেশ দিয়াছি, সেই দেশ হইতে ইস্রায়েলের চরণ আর চালিত হইতে দিব না; কেবল যদি তাহারা, আমি তাহাদিগকে যে সকল আজ্ঞা দিয়াছি, এবং আমার দাস মোশি তাহাদিগকে যে সমস্ত ব্যবস্থা দিয়াছে, তদনুসারে যত্নপূর্বক চলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়েরা যদি কেবল আমার সব আদেশ যত্নের সংগে পালন করে এবং আমার দাস মোশি তাদের যে আইন-কানুন দিয়েছে সেই মত চলে তবে আমি তাদের পূর্বপুরুষদের যে দেশ দিয়েছি সেই দেশ তাদের আর ছেড়ে যেতে হবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলরা যদি কেবল আমার সব হুকুম যত্নের সংগে পালন করে এবং আমার গোলাম মূসা তাদের যে শরীয়ত দিয়েছে সেই মত চলে তবে আমি তাদের পূর্বপুরুষদের যে দেশ দিয়েছি সেই দেশ তাদের আর ছেড়ে যেতে হবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা যদি আমার সমস্ত আদেশ পালন করে, আমার দাস মোশি তাদের যে সব বিধান দিয়েছিল—সমস্ত যদি তারা মেনে চলে, তাহলে তাদের পূর্বপুরুষদের যে দেশ আমি দিয়েছিলাম, সেখান থেকে আমি কোনদিন তাদের বিতাড়িত হতে দেব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয়দের পূর্বপুরুষদের আমি যে ভূখণ্ড দিয়েছিলাম, ইস্রায়েলীয়রা যদি আমায় মান্য করে চলে, আমার দাস মোশির দেওয়া বিধি ও আদেশগুলো অনুসরণ করে, তাহলে সেই ভূখণ্ড থেকে আমি কখনও তাদের উৎখাত করব না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েলীয়েরা যদি কেবল আমার সব আদেশ যত্নের সঙ্গে পালন করে এবং আমার দাস মোশি তাদের যে ব্যবস্থা দিয়েছে সেই মত চলে তবে আমি তাদের পূর্বপুরুষদের যে দেশ দিয়েছি সেই ইস্রায়েল দেশ থেকে তাদের পা আর নাড়াতে দেব না।”