2 Kings 21:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তারা শুনল না, আর মাবুদ বনি-ইসরাইলদের সম্মুখ থেকে যে জাতিদেরকে বিনষ্ট করেছিলেন, তাদের চেয়ে বেশি কদাচরণ করতে মানশা তাদেরকে কুপ্রবৃত্তি দিতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু লোকেরা সেকথা শোনেনি। মনঃশি এমনভাবে তাদের বিপথে পরিচালিত করলেন, যে তারা সেইসব জাতির চেয়েও বেশি পরিমাণে কুকাজ করল, যাদের সদাপ্রভু তাদের সামনেই ধ্বংস করে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাহারা শুনিল না, আর সদাপ্রভু ইস্রায়েল-সন্তানদের সম্মুখ হইতে যে জাতিদিগকে বিনষ্ট করিয়াছিলেন, তাহাদের অপেক্ষা অধিক কদাচরণ করিতে মনঃশি তাহাদিগকে কুপ্রবৃত্তি দিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাহারা শুনিল না, আর সদাপ্রভু ইস্রায়েল-সন্তানদের সম্মুখ হইতে যে জাতিদিগকে বিনষ্ট করিয়াছিলেন, তাহাদের অপেক্ষা অধিক কদাচরণ করিতে মনঃশি তাহাদিগকে কুপ্রবৃত্তি দিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু লোকেরা সেই কথা শুনল না। মনঃশি তাদের বিপথে নিয়ে গেলেন; তার ফলে যে সব জাতিকে সদাপ্রভু ইস্রায়েলীয়দের সামনে থেকে ধ্বংস করে দিয়েছিলেন তাদের চেয়েও তারা আরও খারাপ কাজ করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু লোকেরা সেই কথা শুনল না। মানশা তাদের বিপথে নিয়ে গেলেন; তার ফলে যে সব জাতিকে মাবুদ বনি-ইসরাইলদের সামনে থেকে ধ্বংস করে দিয়েছিলেন তাদের চেয়েও তারা আরও খারাপ কাজ করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তারা শুনল না। এদেশে প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের আনার জন্য যে সমস্ত জাতিকে বিতাড়িত করেছিলেন তাদের চেয়েও জঘন্য পাপে মনঃশি তাদের প্ররোচিত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু লোকরা ঈশ্বরের কথা গ্রাহ্য করল না| মনঃশি লোকদের বিপথে চালনা করলেন, যাতে তারা আরো বেশী পাপ কাজ করল সেই সব জাতিসমূহের চেয়েও, যাদের প্রভু ধ্বংস করেছিলেন এবং ইস্রায়েলীয়দের দিয়ে দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু লোকেরা সেই কথা শোনেনি। যে সব জাতিকে সদাপ্রভু ইস্রায়েলীয় লোকদের সামনে ধ্বংস করে দিয়েছিলেন তাদের থেকেও তারা আরও বেশি খারাপ কাজ করার জন্য মনঃশি তাদের পরিচালিত করলো।