2 Kings 22:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইউসিয়া আট বছর বয়সে রাজত্ব করতে আরম্ভ করেন এবং একত্রিশ বছর জেরুশালেমে রাজত্ব করেন; তাঁর মায়ের নাম যিদীদা, তিনি বস্কতীয় আদায়ার কন্যা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোশিয় আট বছর বয়সে রাজা হলেন, এবং জেরুশালেমে তিনি একত্রিশ বছর রাজত্ব করলেন। তাঁর মায়ের নাম যিদীদা, এবং তিনি ছিলেন আদায়ার মেয়ে। তাঁর বাড়ি ছিল বস্কতে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যোশিয় আট বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং একত্রিশ বৎসর কাল যিরূশালেমে রাজত্ব করেন; তাঁহার মাতার নাম যিদীদা, তিনি বস্কতীয় আদায়ার কন্যা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যোশিয় আট বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং একত্রিশ বৎসর কাল যিরূশালেমে রাজত্ব করেন; তাঁহার মাতার নাম যিদীদা, তিনি বস্কতীয় আদায়ার কন্যা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোশিয় আট বছর বয়সে রাজা হয়েছিলেন এবং একত্রিশ বছর যিরূশালেমে রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল যিদীদা; তিনি ছিলেন বস্কৎ গ্রামের আদায়ার মেয়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসিয়া আট বছর বয়সে বাদশাহ্‌ হয়েছিলেন এবং একত্রিশ বছর জেরুজালেমে রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল যিদীদা; তিনি ছিলেন বস্কৎ গ্রামের আদায়ার মেয়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মাত্র আট বছর বয়সে যোশিয় যিহুদীয়ার রাজা হন এবং একত্রিশ বছর রাজত্ব করেন। তাঁর রাজধানী ছিল জেরুশালেম। বসকাথ নিবাসী আদাইয়ার কন্যা যেদিদাহ্ ছিলেন তাঁর মা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোশিয় যখন যিহূদার সিংহাসনে বসেন তাঁর বয়স ছিল মাত্র আট বছর! তিনি মোট 31 বছর জেরুশালেমে রাজত্ব করেছিলেন| তাঁর মা ছিলেন বস্কতীর আদায়ার কন্যা যিদীদা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোশিয় আট বছর বয়সে তিনি রাজত্ব করতে শুরু করেছিলেন এবং তিনি একত্রিশ বছর পর্যন্ত যিরূশালেমে রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল যিদীদা; তিনি বস্কতীয় অদায়ার মেয়ে ছিলেন।