2 Kings 22:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বাদশাহ্ সেই শরীয়ত-কিতাবের সকল কালাম শুনে তাঁর কাপড় ছিঁড়লেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজামশাই যখন বিধানগ্রন্থে লেখা কথাগুলি শুনেছিলেন, তখন তিনি তাঁর রাজবস্ত্র ছিঁড়ে ফেলেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন রাজা সেই ব্যবস্থাপুস্তকের বাক্য সকল শুনিয়া আপনার বস্ত্র ছিঁড়িলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন রাজা সেই ব্যবস্থাপুস্তকের বাক্য সকল শুনিয়া আপনার বস্ত্র ছিঁড়িলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আইন-কানুনের বইতে যা লেখা ছিল তা শুনে রাজা নিজের পোশাক ছিঁড়লেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তৌরাত কিতাবে যা লেখা ছিল তা শুনে বাদশাহ্ নিজের পোশাক ছিঁড়লেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা বিধান পুস্তকের পাঠ শুনে পরিতাপে নিজের পোশাক ছিঁড়ে ফেললেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিধিপুস্তকে বর্ণিত কথা শুনে মহারাজ দুঃখ ও শোক প্রকাশের জন্য নিজের পরিধেয় পোশাক ছিঁড়ে ফেললেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন রাজা ব্যবস্থার বইতে লেখা বাক্যগুলি শুনলেন, তিনি নিজের পোশাক ছিঁড়লেন।