2 Kings 22:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন হিল্কিয় ইমাম, অহিকাম, অক্বোর, শাফন ও অসায়, এঁরা বস্ত্রাগারের নেতা হর্হসের পৌত্র তিক্বের পুত্র শল্লুমের স্ত্রী হুলদা মহিলা-নবীর কাছে গেলেন; তিনি জেরুশালেমের দ্বিতীয় বিভাগে বাস করছিলেন। পরে তাঁরা তাঁর সঙ্গে কথাবার্তা বললেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজক হিল্কিয়, এবং অহীকাম, অক্বোর, শাফন ও অসায় মহিলা ভাববাদী সেই হুলদার সাথে কথা বলতে গেলেন, যিনি রাজপ্রাসাদের পোশাক বিভাগের রক্ষণাবেক্ষণকারী শল্লুমের স্ত্রী ছিলেন। শল্লুম ছিলেন হর্হসের নাতি ও তিকবের ছেলে। হুলদা জেরুশালেমের নতুন পাড়ায় বসবাস করতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন হিল্কিয় যাজক, অহীকাম, অক্বোর, শাফন ও অসায়, ইহাঁরা বস্ত্রাগারের অধ্যক্ষ হর্হসের পৌত্র তিক্বের পুত্র শল্লুমের স্ত্রী হুল্দা ভাববাদিনীর নিকটে গেলেন; তিনি যিরূশালেমের দ্বিতীয় বিভাগে বাস করিতেছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন হিল্কিয় যাজক, অহিকাম, অক্বোর, শাফন ও অসায়, ইঁহারা বস্ত্রাগারের অধ্যক্ষ হর্হসের পৌত্র তিক্বের পুত্র শল্লুমের স্ত্রী হুল্দা ভাববাদিনীর নিকটে গেলেন; তিনি যিরূশালেমের দ্বিতীয় বিভাগে বাস করিতেছিলেন। পরে তাঁহারা তাঁহার সহিত কথোপকথন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে পুরোহিত হিল্কিয়, অহীকাম, অক্বোর, শাফন ও অসায় মহিলা-নবী হুল্দার কাছে গিয়ে তাঁর সংগে কথাবার্তা বললেন। হুল্দা ছিলেন কাপড়-চোপড় রক্ষাকারী শল্লুমের স্ত্রী। শল্লূম ছিলেন হর্হসের নাতি, অর্থাৎ তিক্বের ছেলে। হুল্দা যিরূশালেমের দ্বিতীয় অংশে বাস করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে ইমাম হিল্কিয়, অহীকাম, অক্বোর, শাফন ও অসায় মহিলা-নবী হুল্দার কাছে গিয়ে তাঁর সংগে কথাবার্তা বললেন। হুল্দা ছিলেন কাপড়-চোপড় রক্ষাকারী শল্লুমের স্ত্রী। শল্লূম ছিলেন হর্হসের নাতি, অর্থাৎ তিক্বের ছেলে। হুল্দা জেরুজালেমের দ্বিতীয় অংশে বাস করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত হিল্কিয়, অহিকাম, আখবর, শাফন ও আসাইয়াহ্ হুল্দা নামে এক মহিলা নবীর কাছে পরামর্শ চাইতে গেলেন। ইনি জেরুশালেমের নবনির্মিত এলাকায় থাকতেন। এঁর স্বামী হারহাসের পৌত্র, তিকভার পুত্র শাল্লুম ছিলেন মন্দিরের বস্ত্রাগারের অধ্যক্ষ। তাঁরা গিয়ে হুল্দাকে সমস্ত ঘটনা জানালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজক হিল্কিয়, অহীকাম, অক্বোর, শাফন আর অসায় তখন মহিলা ভাববাদিনী হুল্দার কাছে গেলেন| হুল্দা ছিলেন বস্ত্রাগারের তত্ত্বাবধায়ক হর্হসের পৌত্র, তিক্বেরের পুত্র ও শল্লুমের স্ত্রী, দ্বিতীয় বিভাগে থাকতেন| তাঁরা সকলে জেরুশালেমের কাছেই হুল্দার কাছে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে কথাবার্তা বললেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই কথা শোনার পর হিল্কিয় যাজক, অহীকাম, অকবোর, শাফন ও অসায় হুল্দা ভাববাদিন ভাববাদিনীর কাছে গিয়ে কথাবার্তা বললেন। হুল্দা ছিলেন যাজ কের বস্ত্র রক্ষাকারী শল্লুমের স্ত্রী। শল্লূম ছিলেন হর্হসের নাতি, অর্থাৎ তিক্বের ছেলে। হুল্দা যিরূশালেমের দ্বিতীয় অংশে বাস করতেন।