2 Kings 22:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইউসিয়া মাবুদের সাক্ষাতে যা ন্যায্য তা-ই করতেন ও তাঁর পূর্বপুরুষ দাউদের সমস্ত পথে চলতেন, তার ডানে বা বামে ফিরতেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর দৃষ্টিতে যা যা ঠিক, যোশিয় তাই করলেন এবং তিনি পুরোপুরি তাঁর পূর্বপুরুষ দাউদের পথেই চলেছিলেন, ও সেখান থেকে ডাইনে বা বাঁয়ে, কোনোদিকেই সরে যাননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যোশিয় সদাপ্রভুর সাক্ষাতে যাহা ন্যায্য, তাহাই করিতেন, ও আপন পিতৃপুরুষ দায়ূদের সমস্ত পথে চলিতেন, তাহার দক্ষিণে কি বামে ফিরিতেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যোশিয় সদাপ্রভুর সাক্ষাতে যাহা ন্যায্য, তাহাই করিতেন, ও আপন পিতৃপুরুষ দায়ূদের সমস্ত পথে চলিতেন, তাহার দক্ষিণে কি বামে ফিরিতেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর চোখে যা ভাল যোশিয় তা-ই করতেন এবং তাঁর পূর্বপুরুষ দায়ূদের পথে চলতেন সেই পথ থেকে ডানে কি বাঁয়ে যেতেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের চোখে যা ভাল ইউসিয়া তা-ই করতেন এবং তাঁর পূর্বপুরুষ দাউদের পথে চলতেন, সেই পথ থেকে ডানে কি বাঁয়ে যেতেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোশিয় তাঁর পূর্বপুরুষ রাজা দাউদের মতই প্রভু পরমেশ্বরের প্রীতিজনক কাজ করতেন এবং ঈশ্বরের বিধান অক্ষরে অক্ষরে পালন করতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোশিয় প্রভুর অভিপ্রায় অনুযায়ী, তিনি যে ভাবে বলেছিলেন ঠিক সে ভাবেই রাজ্য শাসন করেছিলেন| তিনি তাঁর পূর্বপুরুষ দায়ুদের মতোই ঈশ্বরকে অনুসরণ করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোশিয় সদাপ্রভুর চোখে যা ভাল তাই করতেন। তিনি তাঁর পূর্বপুরুষ দায়ূদের পথে চলতেন এবং তিনি সেই পথ থেকে ডান দিকে কিম্বা বাঁদিকে ফিরতেন না।