2 Kings 22:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি হিল্কিয় মহা-ইমামের কাছে গিয়ে মাবুদের গৃহে যে অর্থ আনা হয়েছে, দ্বারপালেরা লোকদের কাছ থেকে যা সংগ্রহ করেছে, তা প্রস্তুত রাখতে বল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“মহাযাজক হিল্কিয়ের কাছে গিয়ে তাঁকে বলো, যেন তিনি সেইসব অর্থ হাতে নিয়ে তৈরি থাকেন, যা সদাপ্রভুর মন্দিরে আগে আনা হয়েছিল, এবং দারোয়ানরা যা লোকদের কাছ থেকে সংগ্রহ করেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি হিল্কিয় মহাযাজকের নিকটে গিয়া, সদাপ্রভুর গৃহে যে টাকা আনীত হইয়াছে, দ্বারপালেরা লোকদের কাছে যাহা সংগ্রহ করিয়াছে, তাহা প্রস্তুত রাখিতে বল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি হিল্কিয় মহাযাজকের নিকটে গিয়া, সদাপ্রভুর গৃহে যে টাকা আনীত হইয়াছে, দ্বারপালেরা লোকদের নিকট হইতে যাহা সংগ্রহ করিয়াছে, তাহা প্রস্তুত রাখিতে বল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আপনি মহাপুরোহিত হিল্কিয়ের কাছে যান এবং তাঁকে বলুন যেন তিনি সদাপ্রভুর ঘরে আনা সমস্ত টাকা-পয়সা যা দারোয়ানেরা লোকদের কাছ থেকে তুলেছে তার হিসাব ঠিক করে রাখেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আপনি মহা-ইমাম হিল্কিয়ের কাছে যান এবং তাঁকে বলুন যেন তিনি মাবুদের ঘরে আনা সমস্ত টাকা-পয়সা যা দারোয়ানেরা লোকদের কাছ থেকে তুলেছে তার হিসাব ঠিক করে রাখেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বললেন, তুমি প্রধান পুরোহিত হিল্‌কিয়ের কাছে গিয়ে বল যে মন্দিরের প্রবেশদ্বারে কর্তব্যরত পুরোহিতেরা ভক্তদের প্রণামীর যে অর্থ সংগ্রহ করেছে তিনি যেন তার পরিমাণ হিসাব করে রাখেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রধান যাজক হিল্কিয়কে লোকরা প্রভুর মন্দিরে যা প্রণামী দেয় তা সংগ্রহ করতে বলেন| তিনি বলেন, “দারোয়ানরা দর্শনার্থীদের কাছ থেকে এই প্রণামী নিয়ে থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আপনি মহাযাজক হিল্কিয়ের কাছে যান এবং তাঁকে বলুন, যেন তিনি সদাপ্রভুর গৃহে নিয়ে আসা সেই সমস্ত টাকা পয়সা, যা মন্দিরের দারোয়ানেরা লোকদের কাছ থেকে সংগ্রহ করেছে তার হিসাব তৈরী করে রাখেন।