2 Kings 22:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা মাবুদের গৃহের তত্ত্বাবধায়ক কার্যকারীদের হাতে তা দিক এবং তারা গৃহের ভাঙ্গা স্থান সারবার জন্য মাবুদের গৃহে যারা কাজ করে তাদের হাতে তা দিক;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই অর্থ যেন সেইসব লোকের হাতে তুলে দেওয়া হয়, যাদের মন্দির রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত করা হয়েছে। তারা যেন সদাপ্রভুর মন্দির মেরামতের কাজে নিযুক্ত শ্রমিকদের—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা সদাপ্রভুর গৃহের তত্ত্বাবধায়ক কার্য্যকারীদের হস্তে তাহা সমর্পণ করুক, এবং তাহারা গৃহের ভগ্ন স্থান সারিবার জন্য সদাপ্রভুর গৃহের কার্য্যকারীদের হস্তে তাহা দিউক;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা সদাপ্রভুর গৃহের তত্ত্বাবধায়ক কার্যকারীদের হস্তে তাহা সমর্পণ করুক, এবং তাহারা গৃহের ভগ্ন স্থান সারিবার জন্য সদাপ্রভুর গৃহের কার্যকারীদের হস্তে তাহা দিউক;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উপাসনা-ঘরের কাজ তদারক করবার জন্য যে লোকদের নিযুক্ত করা হয়েছে সেই টাকা যেন তিনি তাদের হাতে দেন। সদাপ্রভুর ঘর যারা মেরামত করছে তদারককারীরা যেন সেই টাকা দিয়ে ছুতার মিস্ত্রিদের, ঘর তৈরীর মিস্ত্রিদের এবং রাজমিস্ত্রিদের মজুরি দেয়। এছাড়া উপাসনা-ঘর মেরামতের জন্য যেন তারা কাঠ ও সুন্দর করে কাটা পাথর কেনে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বায়তুল-মোকাদ্দসের কাজ তদারক করবার জন্য যে লোকদের নিযুক্ত করা হয়েছে সেই টাকা যেন তিনি তাদের হাতে দেন। মাবুদের ঘর যারা মেরামত করছে তদারককারীরা যেন সেই টাকা দিয়ে ছুতার মিস্ত্রিদের, ঘর তৈরীর মিস্ত্রিদের এবং রাজমিস্ত্রিদের মজুরি দেয়। এছাড়া বায়তুল-মোকাদ্দস মেরামতের জন্য যেন তারা কাঠ ও সুন্দর করে কাটা পাথর কেনে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁকে বল, মন্দির সংস্কারের কাজে যাদের নিযুক্ত করা হয়েছে, তাদের হাতে তিনি যেন সেই অর্থ তুলে দেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজকদের এই টাকা দিয়ে মিস্ত্রি ডেকে প্রভুর মন্দির সারানো উচিৎ‌| যাজক যেন অবশ্যই যে সমস্ত লোক প্রভুর মন্দির সারানোর কাজের তদারকি করবে, তাদের হাতে এই সব টাকাপয়সা তুলে দেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর উপাসনা গৃহের কাজ তদারক করবার জন্য যে লোকদের নিযুক্ত করা হয়েছে তিনি যেন সেই টাকা তাদের হাতে দেন এবং তদারককারীরা যেন সেই টাকা সদাপ্রভুর গৃহের ভাঙ্গা জায়গা সারাই করবার জন্য তাদের হাতে দেন।