2 Kings 22:6 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অর্থাৎ, ছুতার মিস্ত্রি, গাঁথক ও রাজমিস্ত্রিদেরকে এবং গৃহ সারাবার জন্য কাঠ ও খোদাই-করা পাথর ক্রয় করার জন্য তা দিক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ছুতোর, ঠিকাদার ও রাজমিস্ত্রিদের বেতন দেয়। তারা যেন মন্দির মেরামতির জন্য কাঠ ও কাটছাঁট করা পাথরও কেনে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অর্থাৎ সূত্রধর, গাঁথক ও রাজদিগকে, এবং গৃহ সারিবার জন্য কাষ্ঠ ও ক্ষোদিত প্রস্তর ক্রয় করণার্থে তাহা দিউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অর্থাৎ সূত্রধর, গাঁথক ও রাজমিস্ত্রিদিগকে, এবং গৃহ সারিবার জন্য কাষ্ঠ ও ক্ষোদিত প্রস্তর ক্রয় করণার্থে তাহা দিউক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই অর্থ থেকে তারা ছুতোর, রাজমিস্ত্রি ও মজুরদের বেতন দেবে এবং মন্দির মেরামতের প্রয়োজনীয় কাঠ ও পাথর কিনবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই টাকা দিয়ে ছুতোর মিস্ত্রি, পাথর খোদাইকার, পাথর কাটিয়েদের মাইনে দেওয়া ছাড়াও যেন প্রয়োজন মতো মন্দির সারানোর কাঠ, পাথর ও অন্যান্য জিনিসপত্র কেনা হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই টাকা দিয়ে যেন ছুতোর মিস্ত্রিদের, ঘর তৈরীর মিস্ত্রিদের এবং রাজমিস্ত্রিদের মজুরী দেয় এবং এছাড়াও মন্দির সারাই করার জন্য যেন তারা কাঠ ও সুন্দর করে কাটা পাথর কেনে।