2 Kings 22:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তাদের হাতে যে টাকা দেওয়া হল, সেই বিষয়ে তাদের কাছ থেকে হিসাব নেওয়া হল না, কেননা তারা বিশ্বস্তভাবে কাজ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তাদের হাতে যে অর্থ তুলে দেওয়া হবে, তার কোনও হিসেব তাদের দিতে হবে না, কারণ অর্থ খরচ করার ক্ষেত্রে তারা যথেষ্টই সৎ।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাহাদের হস্তে যে টাকা সমর্পিত হইল, তাহার বিষয়ে তাহাদের সহিত হিসাব করা হইল না, কেননা তাহারা বিশ্বস্তরূপে কর্ম্ম করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাহাদের হস্তে যে টাকা সমর্পিত হইল, তাহার বিষয়ে তাহাদের সহিত হিসাব করা হইল না, কেননা তাহারা বিশ্বস্তরূপে কর্ম করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের হাতে যে টাকা দেওয়া হবে তার হিসাব তাদের দিতে হবে না, কারণ তারা বিশ্বস্তভাবেই কাজ করে থাকে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের হাতে যে টাকা দেওয়া হবে তার হিসাব তাদের দিতে হবে না, কারণ তারা বিশ্বস্তভাবেই কাজ করে থাকে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাদের হাতে এই কাজের ভার দেওয়া হয়েছে তারা অত্যন্ত সৎলোক। কাজেই, তাদের কাছে হিসাব চাওয়ার কোন দরকার নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিস্ত্রিদের গুণে টাকা পয়সা দেবার কোন দরকার নেই, কারণ ওরা সকলেই খুব বিশ্বাসী|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তাদের হাতে যে টাকা দেওয়া হল তার কোনো হিসাব তাদের আর দিতে হবে না, কারণ তারা বিশ্বস্তভাবেই কাজ করেছে।”