2 Kings 22:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শাফন লেখক বাদশাহ্র কাছে গিয়ে তাঁকে এই সংবাদ দিলেন, আপনার গোলামেরা সেই বাড়িতে পাওয়া সমস্ত টাকা একত্র করে মাবুদের গৃহের তত্ত্বাবধায়কদের হাতে দিয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে সচিব শাফন রাজার কাছে গিয়ে তাঁকে এই খবর দিলেন: “আপনার কর্মকর্তারা সদাপ্রভুর মন্দিরে রাখা অর্থ নিয়ে তা মন্দিরের শ্রমিক ও তত্ত্বাবধায়কদের হাতে তুলে দিয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শাফন লেখক রাজার নিকটে গিয়া তাঁহাকে এই সমাচার দিলেন, আপনার দাসগণ সেই গৃহে প্রাপ্ত সমস্ত টাকা একত্র করিয়া সদাপ্রভুর গৃহের তত্ত্বাবধায়ক কার্য্যকারীদের হস্তে দিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শাফন লেখক রাজার নিকটে গিয়া তাঁহাকে এই সমাচার দিলেন, আপনার দাসগণ সেই গৃহে প্রাপ্ত সমস্ত টাকা একত্র করিয়া সদাপ্রভুর গৃহের তত্ত্বাবধায়ক কার্যকারীদের হস্তে দিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর শাফন সেই বইটি রাজার কাছে নিয়ে গিয়ে বললেন, “সদাপ্রভুর ঘরে যে টাকা ছিল তা আপনার দাসেরা বের করে সদাপ্রভুর ঘরের কাজের তদারককারীদের হাতে দিয়েছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর শাফন সেই কিতাবটি বাদশাহ্র কাছে নিয়ে গিয়ে বললেন, “মাবুদের ঘরে যে টাকা ছিল তা আপনার গোলামেরা বের করে মাবুদের ঘরের কাজের তদারককারীদের হাতে দিয়েছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজসভা-সচিব শাফন রাজার কাছে ফিরে গিয়ে বললেন, আপনার দাসেরা মন্দিরের সমস্ত অর্থ মন্দির সংস্কারের কাজে নিযুক্ত লোকদের হাতে দিয়ে দিয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতঃপর সচিব শাফন গিয়ে রাজা যোশিয়কে মন্দির সম্পর্কিত সব কথাবার্তা বললেন| তিনি বললেন, “আপনার কর্মচারীরা মন্দিরের সমস্ত প্রণামী সংগ্রহ করে, প্রভুর মন্দির সংস্কারের জন্য তা যারা তদারকি করবে তাদের হাতে তুলে দিয়েছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শাফন লেখক সেই বইটি রাজার কাছে নিয়ে গেলেন এবং তাঁকে খবর দিয়ে বললেন, “সদাপ্রভুর গৃহে যে টাকা পাওয়া গিয়েছিল তা আপনার দাসেরা বের করে খরচ করেছে এবং সদাপ্রভুর গৃহের কাজের তদারককারীদের হাতে দিয়েছে।”