2 Kings 23:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কেউ যেন মোলকের উদ্দেশে তার পুত্র কিংবা কন্যাকে আগুনের মধ্য দিয়ে গমন না করায়, এজন্য তিনি হিন্নোম সন্তানদের উপত্যকাস্থিত তোফৎ নাপাক করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি বিন-হিন্নোম উপত্যকায় অবস্থিত তোফৎকে কলুষিত করলেন, যেন কেউ আর সেখানে মোলক দেবতার আগুনে তাদের ছেলেমেয়েকে বলিরূপে উৎসর্গ করতে না পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কেহ যেন মোলকের উদ্দেশে আপন পুত্রকে কিম্বা কন্যাকে অগ্নির মধ্য দিয়া গমন না করায়, এই নিমিত্ত তিনি হিন্নোম সন্তানগণের উপত্যকাস্থিত তোফৎ অশুচি করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কেহ যেন মোলকের উদ্দেশে আপন পুত্রকে কিম্বা কন্যাকে অগ্নির মধ্য দিয়া গমন না করায়, এই নিমিত্ত তিনি হিন্নোম সন্তানগণের উপত্যকাস্থিত তোফৎ অশুচি করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্য কেউ যাতে মোলক দেবতার উদ্দেশে নিজের ছেলে বা মেয়েকে আগুনে পুড়িয়ে উৎসর্গ করতে না পারে সেইজন্য যোশিয় বেন্-হিন্নোম উপত্যকার তোফৎ নামে পূজার জায়গাটা অশুচি করে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্য কেউ যাতে মোলক দেবতার উদ্দেশে নিজের ছেলে বা মেয়েকে আগুনে পুড়িয়ে কোরবানী দিতে না পারে সেইজন্য ইউসিয়া বেন্-হিন্নোম উপত্যকার তোফৎ নামে পূজার জায়গাটা নাপাক করে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা যোশিয় হিন্নোম উপত্যকায় পৌত্তলিক দেবস্থান টোফেথ অশুচি করে দিলেন যাতে কেউ আর সেখানে গিয়ে নিজেদের শিশুপুত্র বা শিশুকন্যাকে মোলেক দেবের উদ্দেশে হোমবলি দিতে না পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হিন্নোম সোন উপত্যকার তোফতে মোলকের মূর্ত্তির উদ্দেশ্যে লোকরা বেদীতে নিজেদের ছেলেমেয়েকে আগুনে আহুতি দিত| যোশিয় এই পাপাচরণ বন্ধ করার জন্য এই বেদী এমন ভাবে ভেঙে দিয়েছিলেন যাতে তা আর ব্যবহার করা না যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অন্য কেউ যাতে মোলক দেবতার উদ্দেশ্যে নিজের ছেলে বা মেয়েকে আগুনে পুড়িয়ে হোমবলি উৎসর্গ করতে না পারে সেইজন্য যোশিয় বেন্হিন্নোম উপত্যকার তোফৎ নামে জায়গাটা অশূচি করলেন।