2 Kings 23:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এহুদার বাদশাহ্রা আহসের উপরিস্থ কুঠরীর ছাদে যেসব কোরবানগাহ্ তৈরি করেছিলেন এবং মানশা মাবুদের গৃহের দুই প্রাঙ্গণে যে যে কোরবানগাহ্ করেছিলেন, বাদশাহ্ সেসব কোরবানগাহ্ ভেঙ্গে ফেললেন, সেই স্থান থেকে শীঘ্র চলে গেলেন এবং তাদের ধূলি কিদ্রোণ স্রোতে নিক্ষেপ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আহসের রাজপ্রাসাদের ছাদে অবস্থিত ঘরের কাছে যিহূদার রাজারা যে যজ্ঞবেদিগুলি তৈরি করেছিলেন, এবং সদাপ্রভুর মন্দিরের দুটি প্রাঙ্গণে মনঃশি যে যজ্ঞবেদিগুলি তৈরি করেছিলেন, তিনি সেগুলিও ভেঙে নামিয়েছিলেন। তিনি সেখান থেকে সেগুলি দূর করে দিলেন, সেগুলি ভেঙে টুকরো টুকরো করে দিলেন এবং সেই ভাঙাচোরা ইটপাথর কিদ্রোণ উপত্যকায় ছুঁড়ে ফেলে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহূদার রাজগণ আহসের উপরিস্থ কুঠরীর ছাদে যে সকল যজ্ঞবেদি নির্ম্মাণ করিয়াছিলেন, এবং মনঃশি সদাপ্রভুর গৃহের দুই প্রাঙ্গণে যে যে যজ্ঞবেদি করিয়াছিলেন, রাজা সেই সকল বেদি ভাঙ্গিয়া ফেলিলেন, তথা হইতে শীঘ্র চলিয়া গেলেন, এবং তাহাদের ধূলি কিদ্রোণ স্রোতে নিক্ষেপ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহূদার রাজগণ আহসের উপরিস্থ কুঠরির ছাদে যে সকল যজ্ঞবেদি নির্মাণ করিয়াছিলেন, এবং মনঃশি সদাপ্রভুর গৃহের দুই প্রাঙ্গণে যে যে যজ্ঞবেদি করিয়াছিলেন, রাজা সেই সকল বেদি ভাঙ্গিয়া ফেলিলেন, তথা হইতে শীঘ্র চলিয়া গেলেন, এবং তাহাদের ধূলি কিদ্রোণ স্রোতে নিক্ষেপ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজবাড়ীর ছাদের উপরে রাজা আহসের উপরের কামরার কাছে যিহূদার রাজারা যে সব বেদী তৈরী করেছিলেন এবং সদাপ্রভুর ঘরের দু’টা উঠানে মনঃশি যে সব বেদী তৈরী করেছিলেন যোশিয় সেগুলো ভেংগে টুকরা টুকরা করে কিদ্রোণ উপত্যকায় ফেলে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রাজবাড়ীর ছাদের উপরে বাদশাহ্ আহসের উপরের কামরার কাছে এহুদার বাদশাহ্রা যে সব বেদী তৈরী করেছিলেন এবং মাবুদের ঘরের দু’টা উঠানে মানশা যে সব বেদী তৈরী করেছিলেন ইউসিয়া সেগুলো ভেংগে টুকরা টুকরা করে কিদ্রোণ উপত্যকায় ফেলে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা আহসের প্রাসাদের ছাদের উপরে যিহুদীয়ার রাজারা যে সমস্ত বেদী তৈরী করিয়ে ছিলেন এবং রাজা মনঃশি মন্দিরের দুই প্রাঙ্গনে যে বেদীগুলি তৈরী করিয়েছিলেন, রাজা যোশিয় সে সমস্ত ভেঙ্গে চূরমার করে কিদ্রোণ উপত্যকায় ছুঁড়ে ফেলে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আগেকার রাজারা আহসের বাড়ির ছাদে এবং মনঃশি প্রভুর মন্দিরের দুটো উঠোনেই মূর্ত্তিসমূহের পূজোর জন্য যে বেদীগুলো বানিয়েছিলেন, যোশিয় সেই সব বেদী টুকরো টুকরো করে ভেঙে, ভাঙা টুকরোগুলো কিদ্রোণ উপত্যকায় ফেলে দেয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা আহসের উপরের কামরার ছাদের উপরে যিহূদার রাজারা যে সব যজ্ঞবেদী তৈরী করেছিলেন এবং সদাপ্রভুর গৃহের দুটি উঠানে মনঃশি যে সব যজ্ঞবেদী তৈরী করেছিলেন যোশিয় সেগুলো ভেঙে টুকরো টুকরো করে কিদ্রোণ উপত্যকায় ফেলে দিলেন।