2 Kings 23:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বিনাশ-পর্বতের দক্ষিণে জেরুশালেমের সম্মুখে ইসরাইলের বাদশাহ্ সোলায়মান সীদোনীয়দের ঘৃণ্য দেবী অষ্টোরতের জন্য এবং মোয়াবের ঘৃণ্য দেবতা কমোশের জন্য এবং অম্মোনের ঘৃণ্য দেবতা মিল্কমের জন্য যেসব উচ্চস্থলী করেছিলেন, সেসব বাদশাহ্ নাপাক করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজামশাই জেরুশালেমের পূর্বদিকে পচন-পাহাড়ের দক্ষিণ দিকে অবস্থিত প্রতিমাপুজোর সেই উঁচু উঁচু স্থানগুলিও কলুষিত করলেন—যেগুলি ইস্রায়েলের রাজা শলোমন সীদোনীয়দের কদর্য দেবী অষ্টারোতের, মোয়াবের কদর্য দেবতা কমোশের, এবং অম্মোনীয়দের ঘৃণ্য দেবতা মোলকের জন্য তৈরি করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বিনাশ-পর্ব্বতের দক্ষিণে যিরূশালেমের সম্মুখে ইস্রায়েল-রাজ শলোমন সীদোনীয়দের ঘৃণাই বস্তু অষ্টোরতের জন্য, এবং মোয়াবের ঘৃণাই বস্তু কমোশের জন্য ও অম্মোন-সন্তানদের ঘৃণাই বস্তু মিল্কমের জন্য যে সকল উচ্চস্থলী করিয়াছিলেন, সে সমস্ত রাজা অশুচি করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বিনাশ-পর্বতের দক্ষিণে যিরূশালেমের সম্মুখে ইস্রায়েল-রাজ শলোমন সীদোনীয়দের ঘৃণার্হ বস্তু অষ্টোরতের জন্য, এবং মোয়াবের ঘৃণার্হ বস্তু কমোশের জন্য, ও অম্মোন-সন্তানদের ঘৃণার্হ বস্তু মিল্কমের জন্য যে সকল উচ্চস্থলী করিয়াছিলেন, সেই সমস্ত রাজা অশুচি করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরূশালেমের পূর্ব দিকে ধ্বংসের পাহাড়ের দক্ষিণে যে সব পূজার উঁচু স্থান ছিল সেগুলো তিনি অশুচি করলেন। ইস্রায়েলের রাজা শলোমন সীদোনীয়দের জঘন্য দেবী অষ্টোরতের জন্য, মোয়াবের জঘন্য দেবতা কমোশের জন্য এবং অম্মোনের লোকদের জঘন্য দেবতা মোলকের জন্য এই সব উঁচু স্থান তৈরী করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেরুজালেমের পূর্ব দিকে ধ্বংসের পাহাড়ের দক্ষিণে যে সব পূজার উঁচু স্থান ছিল সেগুলো তিনি নাপাক করলেন। ইসরাইলের বাদশাহ্ সোলায়মান সিডনীয়দের জঘন্য দেবী অষ্টোরতের জন্য, মোয়াবের জঘন্য দেবতা কমোশের জন্য এবং অম্মোনের লোকদের জঘন্য দেবতা মোলকের জন্য এই সব উঁচু স্থান তৈরী করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা শলোমন জেরুশালেমের পূর্বদিকে জেতিম পাহাড়ের দক্ষিণে সীদোনের দেবী অষ্টারোৎ, মোয়াবের দেবতা কেমোশ এবং আম্মোনের দেবতা মোলেকের জন্য বেদীগুলি তৈরী করিয়ে ছিলেন, রাজা যোশিয় সেগুলি অশুচি করিয়ে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা শলোমনও অতীতে জেরুশালেমের কাছে বিনাশ পাহাড়ের দক্ষিণে এই ধরণের কিছু উঁচু বেদী বানিয়েছিলেন, যেখানে সীদোনীয়দের ঘৃণ্য মূর্ত্তি অষ্টোরতের পূজার জন্য এই সব বেদী ব্যবহার করা হত| এছাড়াও মহারাজ শলোমন মোয়াবীয়দের কমোশ ও আমোনীয়দের মিল্কম প্রমুখ ঘৃণ্য মূর্ত্তির জন্য যে সমস্ত উঁচু বেদী বানিয়েছিলেন, যোশিয় সে সমস্তই ভেঙে দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিরূশালেমের পূর্ব দিকে ধ্বংসের পাহাড়ের দক্ষিণে যে সব উঁচু স্থান ছিল সেগুলো তিনি অশূচি করলেন। ইস্রায়েলের রাজা শলোমন সীদোনীয়দের জঘন্য দেবী অষ্টোরতের জন্য, মোয়াবের জঘন্য দেবতা কমোশের জন্য এবং অম্মোনের লোকদের জঘন্য দেবতা মিল্কমের জন্য এই সব উঁচু স্থান তৈরী করেছিলেন। সে সকলই তিনি অশূচি করলেন।