2 Kings 23:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এছাড়া, বেথেলে যে কোরবানগাহ্‌ ছিল এবং নবাটের পুত্র ইয়ারাবিম, যিনি ইসরাইলকে গুনাহ্‌ করিয়েছিলেন, তিনি যে উচ্চস্থলী নির্মাণ করেন, ইউসিয়া সেই কোরবানগাহ্‌ ও সেই উচ্চস্থলীও ভেঙ্গে ফেললেন, আর সেই উচ্চস্থলী আগুনে পুড়িয়ে দিলেন ও পিষে গুঁড়া করলেন এবং আশেরা পুড়িয়ে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এমনকি বেথেলের যজ্ঞবেদিটি, এবং যিনি ইস্রায়েলকে দিয়ে পাপ করিয়েছিলেন, সেই নবাটের ছেলে যারবিয়াম প্রতিমাপুজোর যেসব উঁচু উঁচু স্থান তৈরি করলেন, সেগুলিও তিনি ভূমিসাৎ করে দিলেন। প্রতিমাপুজোর উঁচু স্থানটি পুড়িয়ে দিয়ে তিনি সেটি পিষে গুঁড়ো করে দিলেন, এবং আশেরার খুঁটিটিও তিনি পুড়িয়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অধিকন্তু বৈথেলে যে যজ্ঞবেদি ছিল, এবং নবাটের পুত্র যারবিয়াম, যিনি ইস্রায়েলকে পাপ করাইয়াছিলেন, তিনি যে উচ্চস্থলী নির্ম্মাণ করেন, যোশিয় সেই যজ্ঞবেদি ও সেই উচ্চস্থলীও ভাঙ্গিয়া ফেলিলেন, আর সেই উচ্চস্থলী আগুনে পোড়াইয়া দিলেন, ও পিষিয়া গুঁড়া করিলেন, এবং আশেরা পোড়াইয়া দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অধিকন্তু বৈথেলে যে যজ্ঞবেদি ছিল, এবং নবাটের পুত্র যারবিয়াম, যিনি ইস্রায়েলকে পাপ করাইয়াছিলেন, তিনি যে উচ্চস্থলী নির্মাণ করেন, যোশিয় সেই যজ্ঞবেদি ও সেই উচ্চস্থলীও ভাঙ্গিয়া ফেলিলেন, আর সেই উচ্চস্থলী আগুনে পোড়াইয়া দিলেন, ও পিষিয়া গুঁড়া করিলেন, এবং আশেরা পোড়াইয়া দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নবাটের ছেলে যারবিয়াম যিনি ইস্রায়েলকে দিয়ে পাপ করিয়েছিলেন তিনি বৈথেলে যে বেদী ও পূজার উঁচু স্থান তৈরী করেছিলেন তা যোশিয় ধ্বংস করে দিয়েছিলেন। যোশিয় সেই পূজার উঁচু স্থানটা পুড়িয়ে দিয়ে গুঁড়া করে ফেললেন এবং আশেরা-খুঁটিটাও পুড়িয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নবাটের ছেলে ইয়ারাবিম যিনি ইসরাইলকে দিয়ে গুনাহ্‌ করিয়েছিলেন তিনি বেথেলে যে বেদী ও পূজার উঁচু স্থান তৈরী করেছিলেন তা ইউসিয়া ধ্বংস করে দিয়েছিলেন। ইউসিয়া সেই পূজার উঁচু স্থানটা পুড়িয়ে দিয়ে গুঁড়া করে ফেললেন এবং আশেরা-খুঁটিটাও পুড়িয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নবাটের পুত্র রাজা যারবিয়াম, যিনি ইসরায়েলীদের পাপের পথে নিয়ে গিয়েছিলেন, তিনি বেথেলে উপাসনার জন্য যে দেবস্থান তৈরী করেছিলেন, যোশিয় বেদীসহ সেই দেবস্থান ধ্বংস করেন এবং বেদীর পাথরগুলিও ভেঙ্গে গুঁড়িয়ে দেন ও আশেরা স্তম্ভ পুড়িয়ে দেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নবাটের পুত্র যারবিয়াম ইস্রায়েলকে পাপাচরণের পথে ঠেলে দিয়েছিলেন| তিনি বৈথেলে যে উচ্চস্থান বানান যোশিয় তা ভেঙে ধূলোয় মিশিয়ে, আশেরার খুঁটিতে আগুন ধরিয়ে দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নবাটের ছেলে যারবিয়াম যিনি ইস্রায়েলকে দিয়ে পাপ করিয়েছিলেন তিনি বৈথেলে যে যজ্ঞবেদী ও উঁচু স্থান তৈরী করেছিলেন সেটি যোশিয় ভেঙে দিয়েছিলেন। যোশিয় সেই উঁচু স্থানটা আগুনে পুড়িয়ে দিলেন ও পিষে গুড়ো করলেন।