2 Kings 23:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি বললেন, আমি ওটা কোন স্তম্ভ দেখছি? নগরের লোকেরা তাঁকে বললো, আল্লাহ্‌র যে লোক এহুদা থেকে এসে বৈথেলস্থ কোরবানগাহ্‌র বিরুদ্ধে তার করা এসব কাজের কথা ঘোষণা করেছিলেন ওটা তাঁরই কবর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজামশাই জিজ্ঞাসা করেছিলেন, “আমি যে সমাধিস্তম্ভটি দেখতে পাচ্ছি, সেটি কার?” সেই নগরের লোকেরা বলল, “এটি ঈশ্বরের সেই লোকের সমাধির চিহ্নিত স্তম্ভ, যিনি যিহূদা থেকে এসে বেথেলের যজ্ঞবেদির বিরুদ্ধে একটি বাণী ঘোষণা করলেন, এবং আপনি সেটির প্রতি ঠিক তাই করেছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি বলিলেন, আমি ঐ কোন স্তম্ভ দেখিতেছি? নগরের লোকেরা তাঁহাকে কহিল, ঈশ্বরের যে লোক যিহূদা হইতে আসিয়া বৈথেলস্থ যজ্ঞবেদির বিরুদ্ধে আপনার কৃত এই সকল ক্রিয়ার কথা প্রচার করিয়াছিলেন, ঐ তাঁহারই কবর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি বলিলেন, আমি ঐ কোন্‌ স্তম্ভ দেখিতেছি? নগরের লোকেরা তাঁহাকে কহিল, ঈশ্বরের যে লোক যিহূদা হইতে আসিয়া বৈথেলস্থ যজ্ঞবেদির বিরুদ্ধে আপনার কৃত এই সকল ক্রিয়ার কথা প্রচার করিয়াছিলেন, ঐ তাঁহারই কবর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা বললেন, “আমি যে স্তম্ভটা দেখতে পাচ্ছি সেটা কি?” শহরের লোকেরা বলল, “ওটা ঈশ্বরের লোকের কবরের চিহ্ন। তিনি যিহূদা থেকে এসে বৈথেলের বেদীর বিরুদ্ধে যা ঘোষণা করেছিলেন আপনি ঠিক তা-ই করেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ বললেন, “আমি যে স-ম্ভটা দেখতে পাচ্ছি সেটা কি?” শহরের লোকেরা বলল, “ওটা আল্লাহ্‌র বান্দার কবরের চিহ্ন। তিনি এহুদা থেকে এসে বেথেলের বেদীর বিরুদ্ধে যা ঘোষণা করেছিলেন আপনি ঠিক তা-ই করেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ সমাধি কার? বেথেলের লোকেরা বলেছিল, আপনি আজ এই বেদীর যে দশা করেছেন, এ সম্বন্ধে বহুদিন আগে যিহুদীয়া থেকে আগত এক নবী ভবিষ্যদ্বাণী করেছিলেন। এ কবর তাঁরই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোশিয় প্রশ্ন করলেন, “ওটা কিসের ফলক?” শহরের লোকরা তাঁকে উত্তর দিলো, “এটা সেই যিহূদা থেকে আসা ভাববাদীর কবর| আপনি বৈথেলের বেদীতে যা করলেন তা তিনি বহু দিন আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি বললেন, “আমি ওটা কোন স্তম্ভ দেখতে পাচ্ছি?” শহরের লোকেরা তাঁকে বলল, “ঈশ্বরের যে লোক যিহূদা থেকে এসে বৈথেলের যজ্ঞবেদীর বিরুদ্ধে আপনার এই সমস্ত কাজের কথা প্রচার করেছিলেন, এটি তাঁরই কবর।”