2 Kings 23:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্ বললেন, তাঁকে থাকতে দাও; তাঁর অস্থি কেউ স্থানান্তর না করুক; অতএব তারা তাঁর অস্থি এবং সামেরিয়া থেকে আগত নবীর অস্থি রক্ষা করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এটি ছেড়ে দাও,” তিনি বললেন। “কেউ যেন তাঁর অস্থি নষ্ট না করে।” তাই তারা তাঁর ও শমরিয়া থেকে আসা ভাববাদীর অস্থি নষ্ট না করে ছেড়ে দিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজা কহিলেন, তাঁহাকে থাকিতে দেও; তাঁহার অস্থি কেহ স্থানান্তর না করুক। অতএব তাহারা তাঁহার অস্থি এবং শমরিয়া হইতে আগত ভাববাদীর অস্থি রক্ষা করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজা কহিলেন, তাঁহাকে থাকিতে দেও; তাঁহার অস্থি কেহ স্থানান্তর না করুক। অতএব তাহারা তাঁহার অস্থি এবং শমরিয়া হইতে আগত ভাববাদীর অস্থি রক্ষা করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি বললেন, “ওটা থাকুক; কেউ যেন তাঁর হাড়গুলো নষ্ট না করে।” সেইজন্য লোকেরা তাঁর হাড়গোড় এবং যে নবী শমরিয়া থেকে এসেছিলেন তাঁর হাড়গোড় যেমন ছিল তেমনই থাকতে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি বললেন, “ওটা থাকুক; কেউ যেন তাঁর হাড়গুলো নষ্ট না করে।” সেইজন্য লোকেরা তাঁর হাড়গোড় এবং যে নবী সামেরিয়া থেকে এসেছিলেন তাঁর হাড়গোড় যেমন ছিল তেমনই থাকতে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোশিয় তখন আদেশ দিলেন, এই কবরটি যেমন আছে তেমনি থাক। ওঁর অস্থি কেউ যেন না সরায়। তাই তাঁর অস্থিগুলি সরানো হয়নি। শমরিয়া থেকে যে নবী এসেছিলেন তাঁর অস্থিগুলিও স্থানান্তরিত করা হয়নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোশিয় তখন বললেন, “দেখো ওঁর কবরে যেন কোন রকম হাত না পড়ে| ওঁকে শান্তিতে থাকতে দাও|” তখন লোকরা শমরিয়ার সেই ভাববাদীর সমাধিস্থল যে ভাবে ছিল, সে ভাবেই অবিকৃত অবস্থায় রেখে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যোশিয় বললেন, “ওটা থাকুক; কেউ যেন তাঁর হাড়গুলো না সরিয়ে দেয়।” সুতরাং লোকেরা তাঁর হাড়গোড় এবং যে ভাববাদী শমরিয়া থেকে এসেছিলেন তাঁর হাড়গোড় তেমনই থাকতে দিল।