2 Kings 23:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইসরাইলের বাদশাহ্রা সামেরিয়ার নানা নগরে যেসব উচ্চস্থলীতে মন্দির নির্মাণ করে মাবুদকে অসন্তুষ্ট করেছিলেন, সেসব ইউসিয়া দূর করলেন এবং বেথেলে যে সমস্ত কাজ করেছিলেন, সেই অনুসারে সেই সবের প্রতিও করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোশিয় বেথেলে যেমনটি করলেন, ঠিক সেভাবেই শমরিয়ার নগরগুলির উঁচু উঁচু স্থানগুলিতে ইস্রায়েলের রাজারা দেবতার যে পীঠস্থানগুলি তৈরি করে সদাপ্রভুর ক্রোধ জাগিয়ে তুলেছিলেন, সেগুলিও তিনি দূর করে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইস্রায়েল-রাজগণ শমরিয়ার নানা নগরে যে সকল উচ্চস্থলীর গৃহ নির্ম্মাণ করিয়া [সদাপ্রভুকে] অসন্তুষ্ট করিয়াছিলেন, সে সকল যোশিয় দূর করিলেন, এবং বৈথেলে যে সমস্ত কর্ম্ম করিয়াছিলেন, তদনুসারে সেই সকলের প্রতিও করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইস্রায়েল-রাজগণ শমরিয়ার নানা নগরে যে সকল উচ্চস্থলীর গৃহ নির্মাণ করিয়া [সদাপ্রভুকে] অসন্তুষ্ট করিয়াছিলেন, সেই সকল যোশিয় দূর করিলেন, এবং বৈথেলে যে সমস্ত কর্ম করিয়াছিলেন, তদনুসারে সেই সকলের প্রতিও করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শমরিয়ার শহর ও গ্রামগুলোর পূজার উঁচু স্থানে ইস্রায়েলের রাজারা যে সব মন্দির তৈরী করে সদাপ্রভুকে অসন্তুষ্ট করে তুলেছিলেন যোশিয় সেগুলো ধ্বংস করে দিলেন এবং সেগুলোর অবস্থা বৈথেলের উঁচু স্থানের মত করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সামেরিয়ার শহর ও গ্রামগুলোর পূজার উঁচু স্থানে ইসরাইলের বাদশাহ্রা যে সব মন্দির তৈরী করে মাবুদকে রাগিয়ে তুলেছিলেন ইউসিয়া সেগুলো ধ্বংস করে দিলেন এবং সেগুলোর অবস্থা বেথেলের উঁচু স্থানের মত করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীদের সমস্ত জনপদের পৌত্তলিক উপাসনার দেবস্থান রাজা যোশিয় ধ্বংস করেন। পূর্ববর্তী ইসরায়েলী রাজারা এইসব তৈরী করে প্রভু পরমেশ্বরের ক্রোধ উদ্রেক করেছিলেন। বেথেলের বেদীগুলির যে অবস্থা তিনি করেছিলেন, অন্যান্য বেদীগুলিরও তিনি সেই অবস্থাই করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমরিয়ায় শহরগুলোয় মূর্ত্তিসমূহের বেদীর আশেপাশে যে সমস্ত মন্দির গড়ে উঠেছিল যোশিয় সেগুলোও ভেঙে দিয়েছিলেন| ইস্রায়েলের আগেকার রাজারা এই সমস্ত মন্দির বানিয়ে প্রভুকে খুবই অসন্তুষ্ট করে তুলেছিলেন| যোশিয় এইসব মন্দিরের দশা বৈথেলের বেদীর মতোই করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শমরিয়ার শহর ইস্রায়েলের রাজারা উঁচু স্থানে যে সব মন্দির তৈরী করে সদাপ্রভুকে অসন্তুষ্ট করেছিলেন, যোশিয় সেগুলো দূর করে দিলেন এবং সেগুলির অবস্থা বৈথেলে যেমন করেছিলেন ঠিক সেই রকম করলেন।