2 Kings 23:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেখানকার উচ্চস্থলীগুলোর সমস্ত ইমামকে কোরবানগাহে জবেহ্‌ করলেন এবং তার উপরে মানুষের অস্থি পুড়িয়ে দিলেন, পরে জেরুশালেমে ফিরে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বেদিগুলির উপরেই যোশিয় প্রতিমাপুজোর সেইসব উঁচু উঁচু স্থানের যাজকদের হত্যা করলেন এবং সেগুলির উপর মানুষের অস্থি পুড়িয়েছিলেন। পরে তিনি জেরুশালেমে ফিরে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তথাকার উচ্চস্থলী সকলের সমস্ত যাজককে যজ্ঞবেদিতে বলিদান করিলেন, এবং তাহার উপরে মনুষ্যের অস্থি পোড়াইয়া দিলেন; পরে যিরূশালেমে ফিরিয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তথাকার উচ্চস্থলী সকলের সমস্ত যাজককে যজ্ঞবেদিতে বলিদান করিলেন, এবং তাহার উপরে মনুষ্যের অস্থি পোড়াইয়া দিলেন, পরে যিরূশালেমে ফিরিয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোশিয় ঐ সব বেদীর উপরে সেখানকার পুরোহিতদের জবাই করলেন এবং সেগুলোর উপর মানুষের হাড় পোড়ালেন। তারপর তিনি যিরূশালেমে ফিরে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসিয়া ঐ সব বেদীর উপরে সেখানকার পুরোহিতদের জবাই করলেন এবং সেগুলোর উপর মানুষের হাড় পোড়ালেন। তারপর তিনি জেরুজালেমে ফিরে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইসব দেবস্থানের পৌত্তলিক পুরোহিতদের সেইসব বেদীর উপরেই হত্যা করলেন যেখানে তারা পূজা নিবেদন করত। প্রত্যেকটি পূজার বেদীতে তিনি মানুষের হাড় পুড়িয়েছিলেন। সব শেষ করে তিনি ফিরে গেলেন জেরুশালেমে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোশিয় শমরিয়ার উচ্চস্থানের সমস্ত যাজকদেরই হত্যা করলেন| তিনি বেদীর ওপরে মানুষের অস্থি পোড়ালেন| এইভাবে তিনি পূজার জায়গা পুরোপুরি নিশ্চিহ্ন করে জেরুশালেমে ফিরে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি সেই সব যজ্ঞবেদীর উপরে সেখানকার যাজকদের বলিদান করলেন এবং সেগুলির উপর মানুষের হাড় পোড়ালেন। তারপরে তিনি যিরূশালেমে ফিরে গেলেন।