2 Kings 23:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্‌ সমস্ত লোককে এই হুকুম করলেন, এই নিয়ম-কিতাবে যেমন লেখা আছে, সেই অনুসারে তোমরা তোমাদের আল্লাহ্‌ মাবুদের উদ্দেশে ঈদুল ফেসাখ পালন কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজামশাই সব লোকজনকে এই আদেশ দিলেন: “পবিত্র নিয়ম সম্বলিত এই গ্রন্থে যেমন লেখা আছে, সেভাবেই তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে নিস্তারপর্ব পালন করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রাজা সমস্ত লোককে এই আজ্ঞা করিলেন, এই নিয়মপুস্তকে যেমন লিখিত আছে, তদনুসারে তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে নিস্তার-পর্ব্ব পালন কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রাজা সমস্ত লোককে এই আজ্ঞা করিলেন, এই নিয়মপুস্তকে যেমন লিখিত আছে, তদনুসারে তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে নিস্তারপর্ব পালন কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর রাজা সব লোকদের এই আদেশ দিলেন, “ব্যবস্থার বইয়ে যেমন লেখা আছে তেমনি করে আপনারা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে উদ্ধার-পর্ব পালন করুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর বাদশাহ্‌ সব লোকদের এই হুকুম দিলেন, “ব্যবস্থার কিতাবে যেমন লেখা আছে তেমনি করে আপনারা আপনাদের মাবুদ আল্লাহ্‌র উদ্দেশে উদ্ধার-ঈদ পালন করুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা যোয়াশ প্রজাদের আদেশ দিলেন, ঈশ্বরের সঙ্গে সন্ধির বিধান পুস্তকে লিখিত নিয়ম অনুসারে তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে তারণোৎসব পালন কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর যোশিয় সমস্ত লোকদের নির্দেশ দিলেন, “বিধিপুস্তকে যেভাবে লেখা আছে, সেভাবে তোমরা প্রভু তোমাদের ঈশ্বরের জন্য নিস্তারপর্ব উদযাপন কর|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন রাজা সব লোকদের আদেশ দিয়ে বললেন, “ব্যবস্থার বইয়ে যেমন লেখা আছে তেমনি করে আপনাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে নিস্তারপর্ব্ব পালন করুন।”