2 Kings 23:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাস্তবিক ইসরাইলের বিচারকারী বিচারকর্তাদের সময় থেকে ইসরাইলের বাদশাহ্ ও এহুদা-বাদশাহ্দের আমলে এরকম ঈদুল ফেসাখ পালন করা হয় নি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেসব বিচারকর্তা ইস্রায়েলকে পরিচালনা দিলেন, না তাদের আমলে, আর না ইস্রায়েল ও যিহূদার রাজাদের আমলে এ ধরনের নিস্তারপর্ব পালন করা হত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাস্তবিক ইস্রায়েলের বিচারকারী বিচারকর্ত্তাদের সময় অবধি ইস্রায়েল-রাজগণের ও যিহূদা-রাজগণের সমস্ত সময় মধ্যে এরূপ নিস্তার-পর্ব্ব পালন করা হয় নাই;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাস্তবিক ইস্রায়েলের বিচারকারী বিচারকর্তাদের সময় অবধি ইস্রায়েল-রাজগণের ও যিহূদা-রাজগণের সমস্ত সময়ের মধ্যে এইরূপ নিস্তারপর্ব পালন করা হয় নাই;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়দের শাসনকর্তাদের আমলে কিম্বা ইস্রায়েল ও যিহূদার রাজাদের আমলে এই রকম উদ্ধার-পর্ব পালন করা হয় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলদের শাসনকর্তাদের আমলে কিংবা ইসরাইল ও এহুদার বাদশাহ্দের আমলে এই রকম উদ্ধার-ঈদ পালন করা হয় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিচারপতিদের আমলে, এমন কি ইসরায়েল ও যিহুদীয়ার কোন রাজার আমলে কখনও এমনভাবে তারণোৎসব পালিত হয়নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলে বিচারকদের শাসনকালের পর আর কেউ এভাবে নিস্তারপর্ব উদযাপন করেনি| ইস্রায়েল বা যিহূদার আর কোন রাজাই আগে কখনও এত সমারোহের সঙ্গে নিস্তারপর্ব পালন করেন নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েলীয়দের শাসনকালে বিচারকদের আমলে কিম্বা ইস্রায়েল ও যিহূদার রাজাদের আমলে এই ধরনের নিস্তারপর্ব্ব কখনো পালন করা হয়নি।