2 Kings 23:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইউসিয়া যেন মাবুদের গৃহে হিল্কিয় ইমামের পাওয়া কিতাবে লেখা শরীয়তের সমস্ত কালাম অটল রাখতে পারেন, সেজন্য তিনি এহুদা দেশে ও জেরুশালেমে যেসব ভুতড়িয়া, গুনিন, ঠাকুর, মূর্তি ও ঘৃণার বস্তু দেখতে পেলেন, সেসব দূর করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও, যারা প্রেতমাধ্যম ও যারা অশরীরী আত্মাদের আবাহন করে, তাদের, ও ঘরোয়া দেবতাদের, প্রতিমাগুলিকে এবং যিহূদা ও জেরুশালেমে যত ঘৃণ্য জিনিসপত্র দেখা যেত, সেসব যোশিয় দূর করে দিলেন। যাজক হিল্কিয় সদাপ্রভুর মন্দিরে যে গ্রন্থটি খুঁজে পেয়েছিলেন, সেটিতে লেখা বিধানের চাহিদা পূরণ করার জন্যই তিনি এ কাজ করলেন
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যোশিয় যেন সদাপ্রভুর গৃহে হিল্কিয় যাজকের প্রাপ্ত পুস্তকে লিখিত ব্যবস্থার সমস্ত বাক্য অটল রাখিতে পারেন, তজ্জন্য তিনি যিহূদা দেশে ও যিরূশালেমে যে সকল ভূতড়িয়া, গুণী, ঠাকুর, পুত্তলি ও ঘৃণাই বস্তু দেখিতে পাইলেন, সে সকল দূর করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যোশিয় যেন সদাপ্রভুর গৃহে হিল্কিয় যাজকের প্রাপ্ত পুস্তকে লিখিত ব্যবস্থার সমস্ত বাক্য অটল রাখিতে পারেন, তজ্জন্য তিনি যিহূদা দেশে ও যিরূশালেমে যে সকল ভূতড়িয়া, গুনিন, ঠাকুর, পুত্তলি ও ঘৃণার্হ বস্তু দেখিতে পাইলেন, সেই সকল দূর করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া যারা ভূতের মাধ্যম হয় এবং যারা মন্দ আত্মার সংগে সম্বন্ধ রাখে যোশিয় তাদের দূর করে দিলেন। তিনি পারিবারিক দেবমূর্তি, প্রতিমা এবং যিহূদা ও যিরূশালেমে যে সব জঘন্য জিনিস দেখতে পেলেন সেগুলোও সব দূর করে দিলেন। পুরোহিত হিল্কিয় সদাপ্রভুর ঘরে আইন-কানুন লেখা যে বই খুঁজে পেয়েছিলেন তার সব কথা যেন ঠিকভাবে পালন করা হয় সেইজন্য যোশিয় এই কাজ করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া যারা ভূতের মাধ্যম হয় এবং যারা খারাপ রূহের সংগে সম্বন্ধ রাখে ইউসিয়া তাদের দূর করে দিলেন। তিনি পারিবারিক দেবমূর্তি, প্রতিমা এবং এহুদা ও জেরুজালেমে যে সব জঘন্য জিনিস দেখতে পেলেন সেগুলোও সব দূর করে দিলেন। ইমাম হিল্কিয় মাবুদের ঘরে শরীয়ত লেখা যে কিতাব খুঁজে পেয়েছিলেন তার সব কথা যেন ঠিকভাবে পালন করা হয় সেইজন্য ইউসিয়া এই কাজ করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রধান পুরোহিত হিল্‌কিয় মন্দিরে যে পুস্তকটি পেয়েছিলেন, তাতে লেখা বিধানগুলি প্রবর্তন করার জন্য রাজা যোশিয় জেরুশালেম ও যিহুদীয়া থেকে সমস্ত ওঝা, দৈবজ্ঞ ও সমস্ত কুলদেবতার বিগ্রহ ও প্রতিমাপূজার সাজসরঞ্জাম অপসারিত করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদা ও জেরুশালেমে লোকরা প্রেতসাধনা, ডাকিনী-পিশাচ-তন্ত্রসাধনা, মূর্ত্তিপূজা প্রভৃতি যেসব ঘৃণ্য পাপাচরণ করত, যাজক হিল্কিয়র খুঁজে পাওয়া বিধি অনুসারে যোশিয় এসবই সমূলে উৎপাটন করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এছাড়া যারা মৃতদের সঙ্গে এবং যারা মন্দ আত্মার সঙ্গে কথা বলতেন যোশিয় তাদের তাড়িয়ে দিলেন। তিনি পারিবারিক দেবতার মূর্ত্তি, প্রতিমা এবং যিহূদা ও যিরূশালেমে যে সব ঘৃণার জিনিসপত্র দেখতে পেলেন সেগুলোও সব দূর করে দিলেন। হিল্কিয় যাজক সদাপ্রভুর গৃহে যে ব্যবস্থার কথা লেখা বই খুঁজে পেয়েছিলেন তার সব বাক্য যেন সঠিকভাবে মান্য করা হয় সেইজন্য যোশিয় এই সব কাজ করেছিলেন।