2 Kings 23:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইউসিয়ার গোলামেরা তাঁর লাশ রথে করে মগিদ্দো থেকে জেরুশালেমে এনে তাঁর নিজের কবরে দাফন করলো; পরে দেশের লোকেরা ইউসিয়ার পুত্র যিহোয়াহসকে নিয়ে অভিষেক করে পিতার পদে বাদশাহ্ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোশিয়ের দাসেরা তাঁর দেহটি রথে করে মগিদ্দো থেকে জেরুশালেমে নিয়ে এসেছিল এবং তাঁকে তাঁরই কবরে কবর দিয়েছিল। দেশের প্রজারা যোশিয়ের ছেলে যিহোয়াহসকে অভিষিক্ত করল এবং তাঁকে তাঁর বাবার পদে রাজা করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যোশিয়ের দাসগণ তাঁহার মৃত দেহ রথে করিয়া মগিদ্দো হইতে যিরূশালেমে আনিয়া তাঁহার নিজ কবরে কবর দিল; পরে দেশের লোকেরা যোশিয়ের পুত্র যিহোয়াহসকে লইয়া অভিষেক করিয়া পিতার পদে রাজা করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যোশিয়ের দাসগণ তাঁহার মৃতদেহ রথে করিয়া মগিদ্দো হইতে যিরূশালেমে আনিয়া তাঁহার নিজ কবরে কবর দিল; পরে দেশের লোকেরা যোশিয়ের পুত্র যিহোয়াহসকে লইয়া অভিষেক করিয়া পিতার পদে রাজা করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোশিয়ের সৈন্যেরা তাঁর দেহটা রথে করে মগিদ্দো থেকে যিরূশালেমে নিয়ে এসে তাঁর নিজের জন্য ঠিক করা কবরে তাঁকে কবর দিল। পরে দেশের লোকেরা তাঁর ছেলে যিহোয়াহসকে অভিষেক করে তাঁর বাবার জায়গায় তাঁকে রাজা করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসিয়ার সৈন্যেরা তাঁর লাশটা রথে করে মগিদ্দো থেকে জেরুজালেমে নিয়ে এসে তাঁর নিজের জন্য ঠিক করা কবরে তাঁকে দাফন করল। পরে দেশের লোকেরা তাঁর ছেলে যিহোয়াহসকে অভিষেক করে তাঁর পিতার জায়গায় তাঁকে বাদশাহ্ করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর কর্মচারীরা তাঁর মৃতদেহ রথে করে মেগিদ্দো থেকে জেরুশালেমে নিয়ে আসে এবং সেখানে রাজপরিবারের সমাধিতে তাঁকে সমাধি দেয়। তারপর দেশের জনসাধারণ যোশিয়ের পুত্র যিহোয়াহাসকে তাঁর পিতার আসনে রাজপদে অভিষিক্ত করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোশিয়র পদস্থ আধিকারিকরা রথে করে তাঁর মৃতদেহ মগিদ্দো থেকে জেরুশালেমে নিয়ে এসে তাঁকে তাঁর পরিবারের সমাধিস্থলে সমাধি দিলেন| এরপর লোকরা যোশিয়র পুত্র যিহোয়াহসকে নতুন রাজা হিসেবে অভিষেক করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোশিয়ের দাসেরা তাঁর মৃত দেহ রথে করে মগিদ্দো থেকে যিরূশালেমে নিয়ে আসলো এবং তাঁর নিজের কবরে তাঁকে কবর দিল। পরে দেশের লোকেরা যোশিয়ের ছেলে যিহোয়াহসকে অভিষেক করে তাঁর বাবার জায়গায় তাঁকে রাজা করল।