2 Kings 23:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ফেরাউন-নখো জেরুশালেমে তাঁর রাজত্বপ্রাপ্তির পরে হমাৎ দেশস্থ রিব্লাতে তাঁকে বন্দী করলেন এবং দেশের এক শত তালন্ত রূপা ও এক তালন্ত সোনা দণ্ড স্থির করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফরৌণ নখো তাঁকে শিকলে বেঁধে হমাৎ দেশের রিব্লাতে নিয়ে গিয়ে রেখেছিলেন, যেন তিনি আর জেরুশালেমে রাজত্ব করতে না পারেন। একইসাথে যিহূদার উপর তিনি জোর করে একশো তালন্ত রুপো ও এক তালন্ত সোনা খাজনা ধার্য করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ফরৌণ-নখো যিরূশালেমে তাঁহার রাজত্ব প্রাপ্তির পরে হমাৎ দেশস্থ রিব্লাতে তাঁহাকে বদ্ধ করিলেন, এবং দেশের এক শত তালন্ত রৌপ্য ও এক তালন্ত স্বর্ণ দণ্ড স্থির করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ফরৌণ-নখো যিরূশালেমে তাঁহার রাজত্ব-প্রাপ্তির পরে হমাৎ দেশস্থ রিব্লাতে তাঁহাকে বদ্ধ করিলেন, এবং দেশের একশত তালন্ত রৌপ্য ও এক তালন্ত স্বর্ণ দণ্ড স্থির করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফরৌণ-নখো প্রায় চার টন রূপা ও ঊনচল্লিশ কেজি সোনা কর্ হিসাবে যিহূদা দেশের উপর চাপিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফেরাউন্তনেখো প্রায় চার টন রূপা ও ঊনচল্লিশ কেজি সোনা খাজনা হিসাবে এহুদা দেশের উপর চাপিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশররাজ নেকো হামাৎ-এর অন্তর্গত রিব্লায় তাঁকে বন্দী করেন। ফলে জেরুশালেমে তাঁর রাজত্বের অবসান ঘটে। নেকো যিহুদীয়ার উপর একশো তালন্ত রূপো এবং এক তালন্ত সোনা কর ধার্য করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ফরৌণ-নখো, যিহোয়াহসকে হমাৎ দেশের রিব্লাতে জেলে আটক করেন, ফলত যিহোয়াহসের পক্ষে আর জেরুশালেমে রাজত্ব করা সম্ভব হয় নি| তাঁকে, ফরৌণ-নখো 7500 পাউণ্ড রূপো এবং 75 পাউণ্ড সোনা দিতে বাধ্য করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ফরৌণ নখো তাঁকে হমাৎ দেশের রিব্লাতে আটক করে রাখলেন যেন তিনি যিরূশালেমে রাজত্ব করতে না পারেন। তখন নখো একশো তালন্ত রূপো (প্রায় চার টন রূপো) ও এক তালন্ত সোনা (ঊনচল্লিশ কেজি সোনা) যিহূদা দেশের উপর জরিমানা করলেন।