2 Kings 23:34 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ফেরাউন-নখো ইউসিয়ার পুত্র ইলিয়াকীমকে তাঁর পিতা ইউসিয়ার পদে বাদশাহ্ করে তাঁর নাম পরিবর্তন-পূর্বক যিহোয়াকীম রাখলেন, কিন্তু যিহোয়াহসকে নিয়ে গেলেন, তাতে তিনি মিসর দেশে গিয়ে সেই স্থানে ইন্তেকাল করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফরৌণ নখো যোশিয়ের ছেলে ইলিয়াকীমকে তাঁর বাবা যোশিয়ের পদে রাজা করলেন এবং ইলিয়াকীমের নাম পরিবর্তন করে যিহোয়াকীম রেখেছিলেন। কিন্তু তিনি যিহোয়াহসকে মিশরে তুলে নিয়ে গেলেন, এবং সেখানেই যিহোয়াহসের মৃত্যু হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ফরৌণ-নখো যোশিয়ের পুত্র ইলিয়াকীমকে তাঁহার পিতা যোশিয়ের পদে রাজা করিয়া তাঁহার নাম পরিবর্ত্তন-পূর্ব্বক যিহোয়াকীম রাখিলেন, কিন্তু যিহোয়াহসকে লইয়া গেলেন; তাহাতে ইনি মিসর দেশে গিয়া সে স্থানে মরিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ফরৌণ-নখো যোশিয়ের পুত্র ইলিয়াকীমকে তাঁহার পিতা যোশিয়ের পদে রাজা করিয়া তাঁহার নাম পরিবর্তন-পূর্বক যিহোয়াকীম রাখিলেন, কিন্তু যিহোয়াহসকে লইয়া গেলেন, তাহাতে ইনি মিসর দেশে গিয়া সেই স্থানে মরিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি যোশিয়ের আর এক ছেলে ইলিয়াকীমকে তাঁর বাবা যোশিয়ের জায়গায় রাজা করলেন এবং ইলিয়াকীমের নাম বদলে যিহোয়াকীম রাখলেন। ফরৌণ-নখো যিহোয়াহসকে মিসরে নিয়ে গেলেন, আর সেখানে যিহোয়াহস মারা গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি ইউসিয়ার আর এক ছেলে ইলিয়াকীমকে তাঁর পিতা ইউসিয়ার জায়গায় বাদশাহ্ করলেন এবং ইলিয়াকীমের নাম বদলে যিহোয়াকীম রাখলেন। ফেরাউন্তনেখো যিহোয়াহসকে মিসরে নিয়ে গেলেন, আর সেখানে যিহোয়াহস ইন্তেকাল করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশররাজ নেকো যোশিয়ের অপর পুত্র ইলিয়াকিমকে পিতার সিংহাসনে বসান ও তাঁর নাম পরিবর্তন করে যিহোয়াকিম রাখেন। যিহোয়াহাসকে মিশররাজ নেকো মিশরে নিয়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ফরৌণ, যোশিয়র আরেক পুত্র| ইলিয়াকীমকে নতুন রাজা বানিয়ে তাঁর নাম পাল্টে যিহোয়াকীম রাখেন| আর যিহোয়াহসকে তিনি মিশরে নিয়ে যান| সেখানেই তাঁর মৃত্যু হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ফরৌণ নখো যোশিয়ের অন্য ছেলে ইলীয়াকীমকে তাঁর বাবা যোশিয়ের জায়গায় রাজা করলেন এবং ইলীয়াকীমের নাম বদল করে যিহোয়াকীম রাখলেন। কিন্তু ফরৌণ নখো যিহোয়াহসকে মিশরে নিয়ে গেলেন এবং সেখানে যিহোয়াহস মারা গেলেন।