2 Kings 23:37 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিহোয়াকীম তাঁর পূর্বপুরুষদের সমস্ত কর্মানুসারে মাবুদের দৃষ্টিতে যা মন্দ, তা-ই করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তিনি তাঁর পূর্বসূরীদের মতোই সদাপ্রভুর দৃষ্টিতে যা যা মন্দ, তাই করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহোয়াকীম আপন পিতৃপুরুষদের সমস্ত কর্ম্মানুসারে সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই করিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহোয়াকীম আপন পিতৃপুরুষদের সমস্ত কর্মানুসারে সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোয়াকীম তাঁর পূর্বপুরুষদের মতই সদাপ্রভুর চোখে যা মন্দ তা-ই করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিহোয়াকীম তাঁর পূর্বপুরুষদের মতই মাবুদের চোখে যা খারাপ তা-ই করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোয়াকিমও পূর্বপুরুষদের অনুসৃত পথে চলেছিলেন ও প্রভু পরমেশ্বরের অপ্রীতিজনক কাজ করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোয়াকীমও প্রভু যে সমস্ত কাজ করতে বারণ করেন, তাঁর অধিকাংশ পূর্বপুরুষদের মত সেই সমস্ত কাজ করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহোয়াকীম তাঁর পূর্বপুরুষের যেমন করেছিলেন তেমনই সদাপ্রভুর চোখে যা কিছু মন্দ তাই করতেন।