2 Kings 23:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি মাবুদের গৃহে স্থাপিত পুংগামীদের সেসব কুঠরী ভেঙ্গে ফেললেন, যেখানে স্ত্রীলোকেরা আশেরার জন্য কাপড় বুনত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও তিনি সদাপ্রভুর মন্দিরের মধ্যে অবস্থিত দেবদাসদের সেই বাসাগুলি ভেঙে দিলেন, যে বাসাগুলিতে বসে মহিলারা আশেরার জন্য কাপড় বুনত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি সদাপ্রভুর গৃহে স্থিত পুংগামীদের সেই কুঠরী সকল ভাঙ্গিয়া ফেলিলেন, যেখানে স্ত্রীলোকেরা আশেরার জন্য ঘর বুনিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি সদাপ্রভুর গৃহে স্থিত পুংগামীদের সেই কুঠরি সকল ভাঙ্গিয়া ফেলিলেন, যেখানে স্ত্রীলোকেরা আশেরার জন্য ঘর বুনিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরুষ মন্দির-বেশ্যাদের যে কামরাগুলো সদাপ্রভুর ঘরে ছিল তিনি সেগুলো ভেংগে দিলেন। সেখানে স্ত্রীলোকেরা আশেরার জন্য কাপড় বুনত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পুরুষ মন্দির-বেশ্যাদের যে কামরাগুলো মাবুদের ঘরে ছিল তিনি সেগুলো ভেংগে দিলেন। সেখানে স্ত্রীলোকেরা আশেরার জন্য কাপড় বুনত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দির সংলগ্ন যে সব ঘরগুলিতে দেবদাস ও দেবদাসীরা থাকত, সেই ঘরগুলি রাজা ধ্বংস করে দিলেন। এখানে মেয়েরা আশেরা দেবীর পূজায় ব্যবহারের জন্য কাপড় বুনত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর যোশিয় প্রভুর মন্দির চত্বরের ভেতরে বসবাসকারী পুরুষদেহ ব্যবসায়ীদের ঘরগুলো ভেঙে ফেললেন| গণিকারাও এই সব ঘরগুলো ব্যবহার করত এবং আশেরার মূর্ত্তির প্রতি তাদের আনুগত্য জানাতে ছোট ছোট ছাউনি টাঙাতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পুরুষ বেশ্যাদের যে কামরাগুলো সদাপ্রভুর গৃহে ছিল যেখানে স্ত্রীলোকেরা আশেরার জন্য কাপড় বুনত তিনি সেগুলো ভেঙে পরিষ্কার করে দিলেন।