2 Kings 23:9 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু উচ্চস্থলীর ইমামেরা মাবুদের জেরুশালেমের কোরবানগাহে কোরবানী করতে গেল না, তারা কেবল তাদের ভাইদের মধ্যে থেকে খামিহীন রুটি ভোজন করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদিও প্রতিমাপুজোর উঁচু উঁচু স্থানগুলির যাজকেরা জেরুশালেমে সদাপ্রভুর যজ্ঞবেদিতে সেবাকাজে অংশগ্রহণ করত না, তারা কিন্তু তাদের সহ-যাজকদের সাথে মিলেমিশে খামিরবিহীন রুটি খেয়ে যেত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু উচ্চস্থলীর যাজকগণ সদাপ্রভুর যিরূশালেমস্থ যজ্ঞবেদিতে বলিদান করিতে গেল না, তাহারা কেবল আপনাদের ভ্রাতৃগণের মধ্যে থাকিয়া তাড়ী-শূন্য রুটী ভোজন করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু উচ্চস্থলীর যাজকগণ সদাপ্রভুর যিরূশালেমস্থ যজ্ঞবেদিতে বলিদান করিতে গেল না, তাহারা কেবল আপনাদের ভ্রাতৃগণের মধ্যে থাকিয়া তাড়ীশূন্য রুটি ভোজন করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুজার উঁচুস্থানগুলোর পুরোহিতেরা যিরূশালেমে সদাপ্রভুর বেদীর সেবা-কাজ করতে পারত না, কিন্তু তারা অন্যান্য পুরোহিতদের সংগে খামিহীন রুটি খেতে পারত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পূজার উঁচু স্থানগুলোর ইমামেরা জেরুজালেমে মাবুদের কোরবানগাহের এবাদত-কাজ করতে পারত না, কিন্তু তারা অন্যান্য ইমামদের সংগে খামিহীন রুটি খেতে পারত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঐ পুরোহিতদের আর মন্দিরে পৌরহিত্যের কাজ করতে দেওয়া হত না। তবে তাদের সহকর্মী পুরোহিতেরা যে খামিরবিহীন রুটি পেত, তা তারা খেতে পারত।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই উঁচুস্থানগুলোর যাজকদের যিরূশালেমে সদাপ্রভুর যজ্ঞবেদীতে বলিদান করতে অনুমতি ছিল না, কিন্তু তারা অন্যান্য যাজক ভাইদের সঙ্গে খামি ছাড়া রুটি খেতে পারত।