2 Kings 24:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর সময়ে ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসার আসলেন; যিহোয়াকীম তিন বছর যাবৎ তাঁর গোলাম ছিলেন। কিন্তু পরে তিনি ফিরলেন ও তাঁর বিরুদ্ধে বিদ্রোহী হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহোয়াকীমের রাজত্বকালে ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার দেশে সশস্ত্র আক্রমণ চালিয়েছিলেন, এবং যিহোয়াকীম তিন বছর তাঁর কেনা গোলাম হয়ে থেকেছিলেন। কিন্তু তিন বছর পর তিনি নেবুখাদনেজারের বিরুদ্ধে বিদ্রোহ করে বসেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার সময়ে বাবিল-রাজ নবূখদ্নিৎসর আসিলেন; যিহোয়াকীম তিন বৎসর যাবৎ তাঁহার দাস ছিলেন, পরে তিনি ফিরিলেন, ও তাঁহার বিদ্রোহী হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার সময়ে বাবিল-রাজ নবূখদ্নিৎসর আসিলেন; যিহোয়াকীম তিন বৎসর যাবৎ তাঁহার দাস ছিলেন, পরে তিনি ফিরিলেন, ও তাঁহার বিদ্রোহী হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোয়াকীমের রাজত্বের সময় বাবিলের রাজা নবূখদ্নিৎসর যিহূদা দেশ আক্রমণ করলেন। যিহোয়াকীম তিন বছর তাঁর অধীনে ছিলেন। কিন্তু পরে তিনি নবূখদ্নিৎসরের বিরুদ্ধে বিদ্রোহ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিহোয়াকীমের রাজত্বের সময় ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসার এহুদা দেশ হামলা করলেন। যিহোয়াকীম তিন বছর তাঁর অধীনে ছিলেন। কিন্তু পরে তিনি বখতে-নাসারের বিরুদ্ধে বিদ্রোহ করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা যিহোয়াকিমের রাজত্বকালে ব্যাবিলনের রাজা নেবুকাডনেজার যিহুদীয়া রাজ্য আক্রমণ করেন। যিহোয়াকিম তিন বছর তাঁর অধীনে থাকেন কিন্তু তারপর তিনি বিদ্রোহ ঘোষণা করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোয়াকীমের রাজত্বকালে বাবিল-রাজ নবূখদনিৎসর যিহূদায় আসেন| তিন বছর তাঁর বশ্যতা স্বীকার করার পর যিহোয়াকীম তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহোয়াকীমের দিনের বাবিলের রাজা নবূখদ্নিৎসর যিহূদা দেশ আক্রমণ করলেন। যিহোয়াকীম তিন বছর পর্যন্ত তাঁর দাস ছিলেন। পরে তিনি ফিরলেন এবং নবূখদ্নিৎসরের বিরুদ্ধে বিদ্রোহ করলেন।