2 Kings 24:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ সময়ে ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসারের গোলামেরা জেরুশালেমে এসে নগর অবরুদ্ধ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারের কর্মকর্তারা জেরুশালেমের দিকে এগিয়ে গিয়ে নগরটি অবরুদ্ধ করল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ সময়ে বাবিল-রাজ নবূখদ্নিৎসরের দাসগণ যিরূশালেমে আসিল, আর নগর অবরুদ্ধ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ সময়ে বাবিল-রাজ নবূখদ্নিৎসরের দাসগণ যিরূশালেমে আসিল, আর নগর অবরুদ্ধ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় বাবিলের রাজা নবূখদ্নিৎসরের সৈন্যেরা যিরূশালেমে এসে তা ঘেরাও করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসারের সৈন্যেরা জেরুজালেমে এসে তা ঘেরাও করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর আমলে ব্যাবিলনের রাজা নেবুকাডনেজারের সেনাপতিরা সৈন্যবাহিনী নিয়ে জেরুশালেমের বিরুদ্ধে অভিযান করেন এবং নগর অবরোধ করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময়, নবূখদনিৎসরের সেনাপতিরা এসে চারপাশ থেকে জেরুশালেম ঘিরে ফেলেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের বাবিলের রাজা নবূখদ্নিৎসরের সৈন্যেরা যিরূশালেম আক্রমণ করলো এবং সেই শহর অবরোধ করল।