2 Kings 24:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন তাঁর গোলামেরা নগর অবরোধ করছিল তখন ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসার নগরের কাছে আসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারের কর্মকর্তারা যখন নগরটি অবরুদ্ধ করে রেখেছিল, তখন তিনি স্বয়ং সেখানে উপস্থিত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যখন তাঁহার দাসগণ নগর অবরোধ করিতেছিল, তখন বাবিল-রাজ নবূখদ্নিৎসর নগরের নিকটে আসিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যখন তাঁহার দাসগণ নগর অবরোধ করিতেছিল, তখন বাবিল-রাজ নবূখদ্নিৎসর নগরের নিকটে আসিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর সৈন্যেরা যখন শহর ঘেরাও করছিল তখন নবূখদ্নিৎসর নিজে শহরের কাছে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর সৈন্যেরা যখন শহর ঘেরাও করছিল তখন বখতে-নাসার নিজে শহরের কাছে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবরোধ চলাকালে রাজা নেবুকাডনেজার স্বয়ং জেরুশালেমে আসেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর নবূখদনিৎসর স্বয়ং শহরে আসেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর সৈন্যেরা যখন শহর অবরোধ করছিল তখন বাবিলের রাজা নবূখদ্নিৎসর নিজে শহরে গিয়েছিলেন।