2 Kings 24:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ যেমন বলেছিলেন, তেমনি তিনি সেই স্থান থেকে মাবুদের গৃহের সমস্ত ধন ও রাজপ্রাসাদের সমস্ত ধন নিয়ে গেলেন এবং ইসরাইলের বাদশাহ্‌ সোলায়মান মাবুদের বায়তুল মোকাদ্দসে যেসব সোনার পাত্র তৈরি করেছিলেন সেগুলোও বিনষ্ট করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর ঘোষিত কথানুসারে নেবুখাদনেজার সদাপ্রভুর মন্দির ও রাজপ্রাসাদ থেকে সঞ্চিত ধনরত্ন তুলে নিয়ে গেলেন, এবং ইস্রায়েলের রাজা শলোমন সদাপ্রভুর মন্দিরের জন্য সোনার যেসব জিনিসপত্র তৈরি করলেন, সেগুলিও কেটে টুকরো টুকরো করে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু যেমন বলিয়াছিলেন, তেমনি তিনি তথা হইতে সদাপ্রভুর গৃহের সমস্ত ধন ও রাজবাটীর সমস্ত ধন লইয়া গেলেন, এবং ইস্রায়েল রাজ শলোমন সদাপ্রভুর মন্দিরে যে সকল স্বর্ণময় পাত্র নির্ম্মাণ করিয়াছিলেন, সে সকলও কাটিয়া ফেলিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু যেমন বলিয়াছিলেন, তেমনি তিনি তথা হইতে সদাপ্রভুর গৃহের সমস্ত ধন ও রাজবাটীর সমস্ত ধন লইয়া গেলেন, এবং ইস্রায়েল-রাজ শলোমন সদাপ্রভুর মন্দিরে যে সকল স্বর্ণময় পাত্র নির্মাণ করিয়াছিলেন, সেই সকলও কাটিয়া ফেলিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু যেমন বলেছিলেন তেমনি করে নবূখদ্‌নিৎসর সদাপ্রভুর ঘর ও রাজবাড়ী থেকে সব ধন-রত্ন নিয়ে গেলেন এবং ইস্রায়েলের রাজা শলোমন সদাপ্রভুর ঘরের জন্য সোনা দিয়ে যে সব জিনিস তৈরী করেছিলেন তা তিনি কেটে টুকরা টুকরা করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ যেমন বলেছিলেন তেমনি করে বখতে-নাসার মাবুদের ঘর ও রাজবাড়ী থেকে সব ধন্তরত্ন নিয়ে গেলেন এবং ইসরাইলের বাদশাহ্‌ সোলায়মান মাবুদের ঘরের জন্য সোনা দিয়ে যে সব জিনিস তৈরী করেছিলেন তা তিনি কেটে টুকরা টুকরা করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং প্রভুর মন্দির ও রাজপ্রাসাদের সমস্ত ধনরত্ন ব্যাবিলনে নিয়ে যান এবং প্রভু পরমেশ্বরের ভবিষ্যদ্বাণী অনুসারে প্রভুর মন্দিরে ব্যবহারের জন্য ইসরায়েলরাজ শলোমন যে সমস্ত সোনার জিনিস পত্র তৈরী করিয়েছিলেন, নেবুকাডনেজার সমস্ত ভেঙ্গে দেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নবূখদনিৎ‌সর জেরুশালেমের প্রভুর মন্দির ও রাজপ্রাসাদ থেকে সমস্ত সম্পদ অপহরণ করে নিয়ে যান| রাজা শলোমন প্রভুর মন্দিরে যে সমস্ত সোনার থালা বসিয়েছিলেন, প্রভুর ভবিষ্যৎবাণী অনুযায়ীই নবূখদনিৎ‌সর মন্দির থেকে সে সমস্ত থালা খুলে নিয়ে গিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমন সদাপ্রভু বলেছিলেন তেমনি করে নবূখদ্‌নিৎসর সদাপ্রভুর ঘর ও রাজবাড়ী থেকে সব ধনরত্ন নিয়ে গেলেন এবং ইস্রায়েলের রাজা শলোমন সদাপ্রভুর গৃহের জন্য সোনা দিয়ে যে সব জিনিস তৈরী করেছিলেন তা তিনি কেটে টুকরা টুকরা করলেন।