2 Kings 24:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি জেরুশালেমের সমস্ত লোক, সমস্ত কর্মকর্তা ও সমস্ত বলবান বীর, অর্থাৎ দশ হাজার বন্দী এবং সমস্ত শিল্পকার ও কর্মকারকে নিয়ে গেলেন; দেশের দীন দরিদ্র লোক ছাড়া আর কেউ অবশিষ্ট থাকলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি জেরুশালেমের সব লোকজনকে বন্দি করে নিয়ে গেলেন: সব কর্মকর্তা ও যোদ্ধা, এবং নিপুণ শিল্পী ও কারিগরকে—মোট দশ হাজার লোককে নিয়ে গেলেন। দেশের সবচেয়ে গরিব লোকদেরই শুধু সেখানে ছেড়ে যাওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি যিরূশালেমের সমস্ত লোক, সমস্ত প্রধান লোক ও সমস্ত বলবান বীর, অর্থাৎ দশ সহস্র বন্দি, এবং সমস্ত শিল্পকার ও কর্ম্মকারকে লইয়া গেলেন; দেশের দীন দরিদ্র লোক ব্যতিরেকে আর কেহ অবশিষ্ট থাকিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি যিরূশালেমের সমস্ত লোক, সমস্ত প্রধান লোক ও সমস্ত বলবান বীর, অর্থাৎ দশ সহস্র বন্দি, এবং সমস্ত শিল্পকার ও কর্মকারকে লইয়া গেলেন; দেশের দীন-দরিদ্র লোক ব্যতিরেকে আর কেহ অবশিষ্ট থাকিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া যিরূশালেমের সবাইকে, অর্থাৎ সমস্ত কর্মচারী ও যোদ্ধাদের, সমস্ত কারিগর ও কর্মকারদের- মোট দশ হাজার লোককে তিনি বন্দী করে নিয়ে গেলেন। দেশে গরীব লোক ছাড়া আর কেউ রইল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া জেরুজালেমের সবাইকে, অর্থাৎ সমস্ত কর্মচারী ও যোদ্ধাদের, সমস্ত কারিগর ও কর্মকারদের- মোট দশ হাজার লোককে তিনি বন্দী করে নিয়ে গেলেন। দেশে গরীব লোক ছাড়া আর কেউ রইল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নেবুকাডনেজার জেরুশালেম থেকে পারিষদবর্গসহ রাজপরিবারের সবাইকে এবং সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তিসহ সবশুদ্ধ দশহাজার জেরুশালেমবাসীকে বন্দী করে নিয়ে গেলেন। কর্মকার ও সর্বশ্রেণীর কারিগরদেরও তিনি নিয়ে গেলেন। যিহুদীয়ায় রেখে গেলেন শুধু কাঙ্গাল গরীবদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নবূখদনিৎ‌সর নেতা ও ধনীলোক সহ জেরুশালেম থেকে 10,000 ব্যক্তিকে বন্দী করে নিয়ে যান| হতদরিদ্র লোক ছাড়া, কারিগর থেকে শ্রমিক সমস্ত লোককেই তিনি বন্দী করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি যিরূশালেমের সবাইকে, অর্থাৎ সমস্ত নেতাবর্গ ও সমস্ত যোদ্ধা বীর, সমস্ত শিল্পকার ও কর্মকারদের মোট দশ হাজার লোককে বন্দী করে নিয়ে গেলেন। দেশে গরিব লোক ছাড়া আর কাউকে অবশিষ্ট রাখলেন না।