2 Kings 24:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ব্যাবিলনের বাদশাহ্‌ সমস্ত পরাক্রমশালী লোককে অর্থাৎ সাত হাজার লোককে এবং শিল্পকার ও কর্মকার এক হাজার লোককে বন্দী করে ব্যাবিলনে নিয়ে গেলেন; তারা সকলে শক্তিশালী ও যোদ্ধা ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এর পাশাপাশি, ব্যাবিলনের রাজা যুদ্ধের জন্য শক্ত-সমর্থ সাত হাজার যোদ্ধা সম্বলিত সমগ্র সৈন্যদলকে, এবং এক হাজার নিপুণ শিল্পী ও কারিগরকেও ব্যাবিলনে নির্বাসিত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বাবিল-রাজ সমস্ত পরাক্রমী লোককে অর্থাৎ সপ্ত সহস্র লোককে, এবং শিল্পকার ও কর্ম্মকার এক সহস্রকে বন্দি করিয়া বাবিলে লইয়া গেলেন; তাহারা সকলে বীর্য্যবান্‌ ও রণদক্ষ লোক ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বাবিল-রাজ সমস্ত পরাক্রমী লোককে অর্থাৎ সপ্ত সহস্র লোককে, এবং শিল্পকার ও কর্মকার এক সহস্রকে বন্দি করিয়া বাবিলে লইয়া গেলেন; তাহারা সকলে বীর্যবান ও রণদক্ষ লোক ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি যুদ্ধের জন্য উপযুক্ত ও শক্তিশালী সাত হাজার যোদ্ধার গোটা সৈন্যদল এবং এক হাজার কারিগর ও কর্মকারদের বন্দী করে বাবিলে নিয়ে গিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি যুদ্ধের জন্য উপযুক্ত ও শক্তিশালী সাত হাজার যোদ্ধার গোটা সৈন্যদল এবং এক হাজার কারিগর ও কর্মকারদের বন্দী করে ব্যাবিলনে নিয়ে গিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যাবিলনরাজ গণ্যমান্য সাত হাজার লোককে, কর্মকার ও অন্যান্য শ্রেণীর এক হাজার কারিগরকে ব্যাবিলনে নিয়ে যান। এঁরা সকলেই ছিলেন সৈন্যবাহিনীতে যোগদানে সক্ষম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোট 7000 দক্ষ সৈনিক ও 1000 কুশলী কারিগরকে বাবিলরাজ নবূখদনিৎ‌সর বাবিলে বন্দী করে নিয়ে যান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাবিলের রাজা সমস্ত যুদ্ধের জন্য উপযুক্ত ও শক্তিশালী সাত হাজার যোদ্ধার পুরো সৈন্যদল এবং এক হাজার শিল্পকার এবং কামারদের বন্দী করে বাবিলে নিয়ে গিয়েছিলেন।