2 Kings 24:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ব্যাবিলনের বাদশাহ্‌ যিহোয়াখীনের চাচা মত্তনিয়কে তাঁর পদে বাদশাহ্‌ করলেন ও তাঁর নাম পরিবর্তন করে সিদিকিয় রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ব্যাবিলনের রাজা যিহোয়াখীনের কাকা মত্তনিয়কে তাঁর স্থানে রাজা করলেন এবং তাঁর নাম পরিবর্তন করে তাঁকে সিদিকিয় নামে আখ্যাত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে বাবিলের রাজা যিহোয়াখীনের পিতৃব্য মত্তনিয়কে তাঁহার পদে রাজা করিলেন, ও তাঁহার নাম পরিবর্ত্তন করিয়া সিদিকিয় রাখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে বাবিলের রাজা যিহোয়াখীনের পিতৃব্য মত্তনিয়কে তাঁহার পদে রাজা করিলেন, ও তাঁহার নাম পরিবর্তন করিয়া সিদিকিয় রাখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি যিহোয়াখীনের জায়গায় তাঁর কাকা মত্তনিয়কে রাজা করলেন এবং তাঁর নাম বদ্‌লে সিদিকিয় রাখলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি যিহোয়াখীনের জায়গায় তাঁর চাচা মত্তনিয়কে বাদশাহ্‌ করলেন এবং তাঁর নাম বদলে সিদিকিয় রাখলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোয়াখিনের কাকা মাত্তানিয়াহ্‌কে নেবুকাডনেজার যিহুদীয়ার রাজা করলেন এবং তাঁর নাম দিলেন সেদেকিয়াহ্।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিল-রাজ নবূখদনিৎ‌সর, যিহোয়াখীনের কাকা মত্তনিয়ের নাম পাল্টে সিদিকিয় রেখে তাঁকে রাজা করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাবিলের রাজা যিহোয়াখীনের বাবার ভাই মত্তনিয়কে তাঁর জায়গায় রাজা করলেন এবং তাঁর নাম বদ্‌ল করে সিদিকিয় রাখলেন।