2 Kings 24:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সিদিকিয় একুশ বছর বয়সে রাজত্ব করতে আরম্ভ করেন এবং এগার বছর জেরুশালেমে রাজত্ব করেন; তাঁর মায়ের নাম হমূটল, তিনি লিব্না-নিবাসী ইয়ারমিয়ার কন্যা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সিদিকিয় একুশ বছর বয়সে রাজা হন। তিনি এগারো বছর জেরুশালেমে রাজত্ব করেন। তাঁর মা ছিলেন লিব্না নিবাসী যিরমিয়ের কন্যা হমূটল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সিদিকিয় একুশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং এগার বৎসর কাল যিরূশালেমে রাজত্ব করেন; তাঁহার মাতার নাম হমূটল, তিনি লিব্না-নিবাসী যিরমিয়ের কন্যা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সিদিকিয় একুশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং এগার বৎসর কাল যিরূশালেমে রাজত্ব করেন; তাঁহার মাতার নাম হমূটল, তিনি লিব্না-নিবাসী যিরমিয়ের কন্যা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একুশ বছর বয়সে সিদিকিয় রাজা হলেন। তিনি যিরূশালেমে এগারো বছর রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল হমূটল; তিনি ছিলেন লিব্না শহরের যিরমিয়ের মেয়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একুশ বছর বয়সে সিদিকিয় বাদশাহ্ হলেন। তিনি জেরুজালেমে এগারো বছর রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল হমূটল; তিনি ছিলেন লিব্না শহরের ইয়ারমিয়ার মেয়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদেকিয়াহ্ একুশ বছর বয়সে রাজা হন এবং এগারো বছর রাজত্ব করেন। জেরুশালেম ছিল তাঁর রাজধানী। তাঁর মা হামুতাল ছিলেন লিবনাহ্ নিবাসী যিরমিয়ের কন্যা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সিদিকিয় 21 বছর বয়সে রাজা হয়ে 11 বছর জেরুশালেমে রাজত্ব করেন| তাঁর মা ছিলেন লিব্নার যিরমিয়ের কন্যা হমূটল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সিদিকিয় একুশ বছর বয়সে ছিলেন যখন তিনি রাজত্ব করতে শুরু করেছিলেন। তিনি যিরূশালেমে এগারো বছর রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল হমূটল; তিনি ছিলেন লিব্না শহরের বাসিন্দা যিরমিয়ের মেয়ে।