2 Kings 24:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাস্তবিক মাবুদেরই হুকুম অনুসারে এহুদার প্রতি এরকম ঘটলো, যেন তারা তাঁর সম্মুখ থেকে দূরীভূত হয়; এর কারণ মানশার সমস্ত গুনাহ্‌,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর আদেশানুসারেই নিঃসন্দেহে যিহূদার প্রতি এসব কিছু হল, যেন মনঃশির করা সব পাপের কারণে ও তিনি যা যা করলেন, সেসবের কারণে তাদের সদাপ্রভুর উপস্থিতি থেকে দূর করে দেওয়া যায়,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাস্তবিক সদাপ্রভুরই আজ্ঞানুসারে যিহূদার প্রতি এইরূপ ঘটিল, যেন তাহারা তাঁহার সম্মুখ হইতে দূরীকৃত হয়; ইহার কারণ মনঃশির পাপ সকল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাস্তবিক সদাপ্রভুরই আজ্ঞানুসারে যিহূদার প্রতি এইরূপ ঘটিল, যেন তাহারা তাঁহার সম্মুখ হইতে দূরীকৃত হয়; ইহার কারণ মনঃশির পাপ সকল, তাঁহার কৃত সমস্ত কার্য,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর আদেশ অনুসারেই যিহূদার প্রতি এই সব ঘটেছিল যাতে তিনি নিজের সামনে থেকে তাদের দূর করে দিতে পারেন। এই সব ঘটেছিল মনঃশির সমস্ত পাপের দরুন এবং নির্দোষ লোকদের রক্তপাতের দরুন। তিনি তাদের রক্তে যিরূশালেম পূর্ণ করেছিলেন, আর সদাপ্রভু তা ক্ষমা করতে রাজী হলেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের হুকুম অনুসারেই এহুদার প্রতি এই সব ঘটেছিল যাতে তিনি নিজের সামনে থেকে তাদের দূর করে দিতে পারেন। এই সব ঘটেছিল মানশার সমস্ত গুনাহের দরুন এবং নির্দোষ লোকদের রক্তপাতের দরুন। তিনি তাদের রক্তে জেরুজালেম পূর্ণ করেছিলেন, আর মাবুদ তা মাফ করতে রাজী হলেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরমেশ্বরের নির্দেশেই যিহুদীয়ার ভাগ্যে এই ঘটনা ঘটেছিল। যিহুদীয়ার অধিবাসীদের নিজের সান্নিধ্য থেকে বিতাড়িত করার জন্য তিনি এই কাজ করেছিলেন। এর কারণ রাজা মনঃশির পাপ তাঁর সকল দুষ্কর্ম,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ভাবেই প্রভু যিহূদাকে তাঁর চোখের সামনে থেকে সরিয়ে দেবার পরিকল্পনা করেন| মনঃশির পাপাচরণের জন্যই প্রভু এ সিদ্ধান্ত নিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বস্তুত সদাপ্রভুর আদেশ অনুসারেই যিহূদার প্রতি এই সব ঘটেছিল যাতে তিনি নিজের চোখের সামনে থেকে তাদের দূর করে দিতে পারেন। কারণ এই সব ঘটেছিল মনঃশির সমস্ত পাপের জন্য,