2 Kings 24:4 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর কৃত সমস্ত কাজ এবং তাঁর কৃত নির্দোষদের রক্তপাত; কারণ তিনি নির্দোষদের রক্তে জেরুশালেমকে পরিপূর্ণ করেছিলেন, আর মাবুদ সেই সকল গুনাহ্ মাফ করতে চাইলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও মনঃশির দ্বারা নির্দোষ মানুষের রক্তপাত হওয়ার কারণেও এমনটি হল। কারণ তিনি নির্দোষ মানুষের রক্তে জেরুশালেম পরিপূর্ণ করে দিলেন, এবং সদাপ্রভুও ক্ষমা করতে চাননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার কৃত সমস্ত কার্য্য, এবং তাঁহার কৃত নির্দ্দোষদিগের রক্তপাত; কারণ তিনি নির্দ্দোষদের রক্তে যিরূশালেমকে পরিপূর্ণ করিয়াছিলেন, আর সদাপ্রভু ক্ষমা করিতে চাহিলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তাঁহার কৃত নির্দোষদের রক্তপাত; কারণ তিনি নির্দোষদের রক্তে যিরূশালেমকে পরিপূর্ণ করিয়াছিলেন, আর সদাপ্রভু ক্ষমা করিতে চাহিলেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিশেষ করে জেরুশালেমে নির্দোষের রক্তপাতের জন্যই প্রভু পরমেশ্বর মনঃশিকে ক্ষমা করেন নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনঃশি বহু নিরীহ লোককে হত্যা করে জেরুশালেম রক্তে পরিপূর্ণ করেছিলেন যা প্রভু কখনও ক্ষমা করেন নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং নির্দোষ লোকদের রক্তপাতের জন্য, কারণ তিনি তাদের রক্তে যিরূশালেম পূর্ণ করেছিলেন, আর সদাপ্রভু তা ক্ষমা করতে রাজি হলেন না।