2 Kings 24:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিহোয়াখীন আঠার বছর বয়সে রাজত্ব করতে আরম্ভ করেন এবং জেরুশালেমে তিন মাস রাজত্ব করেন; তাঁর মায়ের নাম নহুষ্টা, তিনি জেরুশালেম-নিবাসী ইল্নাথনের কন্যা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহোয়াখীন আঠারো বছর বয়সে রাজা হলেন, এবং জেরুশালেমে তিনি তিন মাস রাজত্ব করলেন। তাঁর মায়ের নাম নহুষ্টা। তিনি ছিলেন ইলনাথনের মেয়ে, ও তাঁর বাড়ি ছিল জেরুশালেমে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহোয়াখীন আঠার বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং যিরূশালেমে তিন মাস রাজত্ব করেন; তাঁহার মাতার নাম নহুষ্টা, তিনি যিরূশালেম-নিবাসী ইল্নাথনের কন্যা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহোয়াখীন আঠারো বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং যিরূশালেমে তিন মাস রাজত্ব করেন; তাঁহার মাতার নাম নহুষ্টা, তিনি যিরূশালেম-নিবাসী ইল্নাথনের কন্যা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আঠারো বছর বয়সের সময় যিহোয়াখীন রাজা হয়েছিলেন এবং তিন মাস যিরূশালেমে রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল নহুষ্টা; তিনি ছিলেন যিরূশালেম শহরের ইল্নাথনের মেয়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আঠারো বছর বয়সের সময় যিহোয়াখীন বাদশাহ্ হয়েছিলেন এবং তিন মাস জেরুজালেমে রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল নহুষ্টা; তিনি ছিলেন জেরুজালেম শহরের ইল্নাথনের মেয়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোয়াখিন আঠেরো বছর বয়সে রাজা হন এবং তিন মাস রাজত্ব করেন। জেরুশালেম ছিল তাঁর রাজধানী। শালেমের এল্-নাথানের কন্যা নেহুস্তা ছিলেন তাঁর জননী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোয়াখীন 18 বছর বয়সে রাজা হবার পর মাত্র তিন মাস জেরুশালেমে রাজত্ব করেছিলেন| তাঁর মা ছিলেন জেরুশালেমের ইল্নাথনের কন্যা নহুষ্টা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহোয়াখীন যখন রাজত্ব শুরু করেন তখন তাঁর বয়স আঠারো বছর ছিল এবং তিনি তিন মাস রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল নহুষ্টা; তিনি যিরূশালেমের বাসিন্দা ইলনাথনের মেয়ে ছিলেন।