2 Kings 25:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁর রাজত্বের নবম বছরে, দশম মাসের দশম দিনে ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসার ও তাঁর সমস্ত সৈন্য এসে জেরুশালেমের বিরুদ্ধে শিবির স্থাপন করলেন ও তাঁর বিরুদ্ধে চারদিকে ঢিবি তৈরি করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই, সিদিকিয়ের রাজত্বের নবম বছরে, ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার, তাঁর সমস্ত সৈন্য নিয়ে জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলেন। তিনি নগরের বাইরে শিবির স্থাপন করে তার চারপাশে অবরোধ গড়ে তুললেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহার রাজত্বের নবম বৎসরে, দশম মাসে, মাসের দশম দিনে বাবিল-রাজ নবূখদ্‌নিৎসর ও তাঁহার সমস্ত সৈন্য যিরূশালেমের বিরুদ্ধে আসিয়া শিবির স্থাপন করিলেন, ও তাহার বিরুদ্ধে চারিদিকে গড় গাঁথিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহার রাজত্বের নবম বৎসরে, দশম মাসে, মাসের দশম দিনে বাবিল-রাজ নবূখদ্‌নিৎসর ও তাঁহার সমস্ত সৈন্য যিরূশালেমের বিরুদ্ধে আসিয়া শিবির স্থাপন করিলেন, ও তাঁহার বিরুদ্ধে চারিদিকে গড় গাঁথিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সিদিকিয়ের রাজত্বের নবম বছরের দশম মাসের দশ দিনের দিন বাবিলের রাজা নবূখদ্‌নিৎসর তাঁর সমস্ত সৈন্যদল নিয়ে যিরূশালেমের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলেন। তিনি শহরের বাইরে ছাউনি ফেললেন এবং শহরের চারপাশে ঢিবি তৈরী করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সিদিকিয়ের রাজত্বের নবম বছরের দশম মাসের দশ দিনের দিন ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসার তাঁর সমস্ত সৈন্যদল নিয়ে জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলেন। তিনি শহরের বাইরে ছাউনি ফেললেন এবং শহরের চারপাশে ঢিবি তৈরী করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদেকিয়াহ্ ব্যাবিলনরাজের বিরুদ্ধে বিদ্রোহ করলেন। রাজা নেবুকাডনেজার তখন সেদেকিয়াহ্‌র রাজত্বের নবম বছরের দশম মাসের দশম দিনে সসৈন্যে এসে জেরুশালেম অবরোধ করলেন। নগরের বাইরে তাঁরা সৈন্য সমাবেশ করলেন এবং নগরের চারিদিকে নজরদারির জন্য কক্ষযুক্ত সুউচ্চ স্তম্ভ গড়ে তুললেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই বাবিল-রাজ নবূখদনিৎ‌সর, তাঁর সমস্ত সেনাবাহিনী নিয়ে জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধ করতে এলেন| সিদিকিয়র রাজত্ব কালের নবম বছরের 10 মাসের 10 দিনে এই ঘটনা ঘটেছিল| জেরুশালেম শহরে যাতায়াত বন্ধ করতে নবূখদনিৎ‌সর শহরের চারপাশে তাঁর সেনাবাহিনী মোতায়েন করে একটা দেওয়াল বানিয়ে শহরটা অবরোধ করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সিদিকিয়ের রাজত্বের নবম বছরের দশম মাসের দশ দিনের র দিন নবূখদ্‌নিৎসর বাবিলের রাজা তাঁর সব সৈন্যদল নিয়ে যিরূশালেমের বিরুদ্ধে যুদ্ধ করতে এলেন। তিনি শহরের বাইরে শিবির তৈরী করলেন এবং শহরের চারপাশে ঘিরে উঁচু দেয়াল তৈরী করলেন।