2 Kings 25:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে দু’টি স্তম্ভ, একটি সমুদ্র-পাত্র ও সমস্ত পীঠ সোলায়মান মাবুদের গৃহের জন্য নির্মাণ করেছিলেন, সেই সকল পাত্রের ব্রোঞ্জ অপরিমিত ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর মন্দিরের জন্য শলোমন যে দুটি থাম, সমুদ্রপাত্র ও সরণযোগ্য তাকগুলি তৈরি করলেন, সেগুলিতে এত ব্রোঞ্জ ছিল যে তা মেপে রাখা সম্ভব হয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে দুই স্তম্ভ, এক সমুদ্রপাত্র ও পীঠ সকল শলোমন সদাপ্রভুর গৃহের জন্য নির্ম্মাণ করিয়াছিলেন, সে সকল পাত্রের পিত্তল অপরিমিত ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে দুই স্তম্ভ, এক সমুদ্র-পাত্র ও পীঠ সকল শলোমন সদাপ্রভুর গৃহের জন্য নির্মাণ করিয়াছিলেন, সেই সকল পাত্রের পিত্তল অপরিমিত ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর ঘরের জন্য শলোমন যে দু’টা থাম, বিরাট পাত্র এবং আসনগুলো তৈরী করিয়েছিলেন সেগুলোর ব্রোঞ্জ ওজন করা সম্ভব ছিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের ঘরের জন্য সোলায়মান যে দু’টা থাম, বিরাট পাত্র এবং আসনগুলো তৈরী করিয়েছিলেন সেগুলোর ব্রোঞ্জ ওজন করা সম্ভব ছিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা শলোমন মন্দিরের জন্য যে দুটি ব্রোঞ্জের স্তম্ভ, জলাধার ও গাড়ী তৈরী করিয়েছিলেন, সেগুলি এত ভারী ছিল যে তা ওজন করা সম্ভব হয়নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি যা নিয়েছিলেন তার তালিকা নীচে দেওয়া হল: 27 ফুট দৈর্ঘ্যের 2টি পিতলের স্তম্ভ, স্তম্ভের মাথার ওপরের কারুকার্যখচিত 4/1-2 ফুট উঁচু গম্বুজ, পিতলের বড় জলাধার, প্রভুর মন্দিরের জন্য শলোমনের তৈরী করা ঠেলাগাড়িটা; সব মিলিয়ে এগুলোর ওজন সঠিক কত ছিল তা বলাও কঠিন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর গৃহের জন্য শলোমন যে দুটি থাম, বড় জলপাত্র এবং আসনগুলো তৈরী করিয়েছিলেন সেগুলিতে এতো ব্রোঞ্জ ছিল যে ওজন করা অসম্ভব ছিল।