2 Kings 25:21 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ব্যাবিলনের বাদশাহ্‌ হমাৎ দেশস্ত রিব্‌লাতে তাঁদেরকে হত্যা করলেন। এভাবে এহুদার লোকদের নিজের দেশ থেকে বন্দী করে দূরে নিয়ে যাওয়া হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হমাৎ দেশের রিব্‌লাতে ব্যাবিলনের রাজা প্রাণদণ্ডে দণ্ডিত এই লোকদের বধ করলেন। অতএব যিহূদা তার দেশ থেকে নির্বাসিত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বাবিল-রাজ হমাৎ দেশস্থ রিব্‌লাতে তাঁহাদিগকে আঘাত করিয়া বধ করিলেন। এইরূপে যিহূদা আপন দেশ হইতে বন্দি হইয়া নীত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বাবিল-রাজ হমাৎ দেশস্থ রিব্‌লাতে তাঁহাদিগকে আঘাত করিয়া বধ করিলেন। এইরূপে যিহূদা আপন দেশ হইতে বন্দি হইয়া নীত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা হমাৎ দেশের রিব্‌লাতে এই সব লোকদের মেরে ফেললেন। এইভাবে যিহূদার লোকদের বন্দী করে নিজের দেশ থেকে দূরে নিয়ে যাওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ হামা দেশের রিব্‌লাতে এই সব লোকদের হত্যা করলেন। এইভাবে এহুদার লোকদের বন্দী করে নিজের দেশ থেকে দূরে নিয়ে যাওয়া হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজার আদেশে তাঁদের কশাঘাত করা হল এবং তারপর হত্যা করা হল। এইভাবে যিহুদীয়ার অধিবাসীরা নিজের দেশ থেকে নির্বাসিত হয়েছিল।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাবিলের রাজা হমাৎ দেশের রিব্‌লাতে এই সব লোকদের হত্যা করলেন। এই ভাবে যিহূদার লোকদের বন্দী করে নিজের দেশ থেকে নিয়ে যাওয়া হল।