2 Kings 25:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর গদলিয় তাঁদের কাছে ও তাঁদের লোকদের কাছে কসম খেয়ে বললেন, তোমরা কল্‌দীয় কর্মকর্তাদের ভয় পেয়ো না; দেশে বাস করে ব্যাবিলনের বাদশাহ্‌র গোলামী স্বীকার কর, তোমাদের মঙ্গল হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের ও তাদের লোকজনকে আশ্বস্ত করার জন্য গদলিয় একটি শপথ নিয়েছিলেন। “ব্যাবিলনের কর্মকর্তাদের তোমরা ভয় কোরো না,” তিনি বললেন। “দেশেই থেকে যাও ও ব্যাবিলনের রাজার সেবা করো, তাতে তোমাদেরই মঙ্গল হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর গদলিয় তাঁহাদের কাছে ও তাঁহাদের লোকদের কাছে দিব্য করিয়া কহিলেন, তোমরা কল্‌দীয়দের দাসগণ হইতে ভীত হইও না; দেশে বাস করিয়া বাবিল-রাজের দাসত্ব স্বীকার কর, তোমাদের মঙ্গল হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর গদলিয় তাঁহাদের কাছে ও তাঁহাদের লোকদের কাছে দিব্য করিয়া কহিলেন, তোমরা কল্‌দীয়দের দাসগণ হইতে ভীত হইও না; দেশে বাস করিয়া বাবিল-রাজের দাসত্ব স্বীকার কর, তোমাদের মঙ্গল হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গদলিয় তাদের ও তাদের লোকদের কাছে শপথ করে বললেন, “আপনারা বাবিলীয় শাসনকর্তাদের ভয় করবেন না। আপনারা দেশে বাস করে বাবিলের রাজার অধীনতা স্বীকার করুন, তাতে আপনাদের মংগল হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গদলিয় তাদের ও তাদের লোকদের কাছে কসম খেয়ে বললেন, “আপনারা ব্যাবিলনীয় শাসনকর্তাদের ভয় করবেন না। আপনারা দেশে বাস করে ব্যাবিলনের বাদশাহ্‌র অধীনতা স্বীকার করুন, তাতে আপনাদের ভাল হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গদলিয় তাঁদের আশ্বাস দিয়ে বললেন, ব্যাবিলনের রাজকর্মচারীদের ভয় করার কোন কারণ নেই। তোমরা এদেশে বাস কর এবং ব্যাবিলনরাজের অধীনতা স্বীকার কর। তাহলে তোমাদের সর্বৈব মঙ্গল হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গদলিয় তাদের আশ্বস্ত করে বললেন, “বাবিলীয় রাজকর্মচারীদের ভয় পাবার কোন কারণ নেই| তোমরা যদি এখানে থেকে বাবিল-রাজের অধীনে কাজ কর তাহলেই সব ঠিক হয়ে যাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গদলিয় তাদের কাছে এবং তাদের লোকদের কাছে এক শপথ করলেন এবং তাদের বললেন, “আপনারা কলদীয় দাসেদের ভয় করবেন না। আপনারা দেশে বাস করুন এবং বাবিলের রাজার সেবা করুন, তাতে আপনাদের মঙ্গল হবে।”