2 Kings 25:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে নগরের প্রাচীর একটি জায়গা ভেঙ্গে গেল, আর সমস্ত যোদ্ধা রাত্রে বাদশাহ্‌র বাগানের নিকটস্থ দুই প্রাচীরের মধ্যবর্তী দ্বারের পথ দিয়ে পালিয়ে গেল; তখন কল্‌দীয়েরা নগরের বিরুদ্ধে চারদিকে ছিল। আর বাদশাহ্‌ অরাবা সমভূমির পথে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে নগরের প্রাচীর ভেঙে ফেলা হল, এবং রাতের বেলায় গোটা সৈন্যদল রাজার বাগানের কাছে থাকা দুটি প্রাচীরের মাঝখানে অবস্থিত দরজা দিয়ে পালিয়ে গেল, যদিও ব্যাবিলনের সৈন্যসামন্ত কিন্তু নগরটি ঘিরে রেখেছিল। তারা অরাবার দিকে পালিয়ে গেল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে নগর এক স্থানে ভগ্ন হইল, আর সমস্ত যোদ্ধা রাত্রিতে রাজার উদ্যানের নিকটস্থ দুই প্রাচীরের মধ্যবর্ত্তী দ্বারের পথ দিয়া পলায়ন করিল; তখন কল্‌দীয়েরা নগরের বিরুদ্ধে চারিদিকে ছিল। আর [রাজা] অরাবা তলভূমির পথে গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে নগর একস্থানে ভগ্ন হইল, আর সমস্ত যোদ্ধা রাত্রিতে রাজার উদ্যানের নিকটস্থ দুই প্রাচীরের মধ্যবর্তী দ্বারের পথ দিয়া পলায়ন করিল; তখন কল্‌দীয়েরা নগরের বিরুদ্ধে চারিদিকে ছিল। আর [রাজা] অরাবা তলভূমির পথে গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে শহরের দেয়ালের একটা জায়গা ভেংগে গেল। যদিও বাবিলীয়েরা তখনও শহরটা ঘেরাও করে ছিল তবুও রাতের বেলা যিহূদার সমস্ত সৈন্য রাজার বাগানের কাছে দুই দেয়ালের ফটক দিয়ে পালিয়ে গেল আর রাজা অরাবার দিকে পালিয়ে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে শহরের দেয়ালের একটা জায়গা ভেংগে গেল। যদিও ব্যাবিলনীয়রা তখনও শহরটা ঘেরাও করে ছিল তবুও রাতের বেলায় এহুদার সমস্ত সৈন্য বাদশাহ্‌র বাগানের কাছে দুই দেয়ালের দরজা দিয়ে পালিয়ে গেল আর বাদশাহ্‌ আরবার দিকে পালিয়ে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যাবিলনীয়রা নগরের চারিদিক ঘিরে রাখা সত্ত্বেও নগরের সৈন্যরা রাজার সঙ্গে রাতের অন্ধকারে প্রাচীর ভেঙ্গে পালিয়ে গেল। রাজোদ্যানের পথে দুই প্রাচীরের মাঝখানের দ্বার দিয়ে তারা জর্ডন উপত্যকার দিকে পালাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শেষ পর্যন্ত নবূখদনিৎ‌সরের সেনাবাহিনী শহরের প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়লে, সে রাতেই বাগানের গুপ্তপথের ফাঁপা দেওয়ালের মধ্যে দিয়ে রাজা সিদিকিয় ও তাঁর সেনাবাহিনীর লোকরা পালিয়ে যায়| যদিও শত্রুপক্ষের সেনাবাহিনী সারা শহর ঘিরে রেখেছিল, কিন্তু তবুও সিদিকিয় ও তাঁর পার্শ্বচররা মরুভূমির পথে পালিয়ে যেতে সক্ষম হন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শহরের একটা জায়গা ভেঙে গেল এবং রাতের বেলা যিহূদার সমস্ত সৈন্য রাজার বাগানের কাছে দুই দেয়ালের মাঝখানের ফটক দিয়ে পালিয়ে গেল। যদিও কলদীয়েরা তখনও শহরটা চারিদিকে ঘেরাও করে ছিল। আর রাজা অরাবার রাস্তার দিকে চলে গেলেন।